১৬ বছরের শিল্পযাত্রায় বসছে জলেরধারার ‘চিত্রমেলা ২০২৬’

শিল্পচর্চার দীর্ঘ ১৬ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে জলেরধারা ফাইন আর্টস। এ উপলক্ষে আগামী ১৮ সেপ্টেম্বর শুক্রবার থেকে রাজধানীর লালমাটিয়ায় শুরু হয়েছে আট দিনব্যাপী বার্ষিক চিত্র প্রদর্শনী চিত্রমেলা ২০২৬।

পথ চলার ১৬ বছর স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই প্রদর্শনীতে ৮১ জন প্রবীণ ও নবীন শিল্পীর মোট ৮১টি শিল্পকর্ম স্থান পেয়েছে। 

আয়োজকরা জানান, প্রদর্শনীতে প্রদর্শিত ছবির মধ্যে রয়েছে জলরং, অ্যাক্রেলিক, পেন্সিল স্কেচ, পেন স্কেচ, তেলচিত্র ও প্যাস্টেল মাধ্যমে আঁকা নানা শিল্পকর্ম। এসব শিল্পকর্মে মূলত বাংলাদেশের প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার নানা দিক তুলে ধরা হয়েছে। পাহাড়, নদ-নদী, খাল-বিল ও আদিবাসী গ্রামসহ বাংলাদেশের বৈচিত্র্যময় প্রকৃতি ও সংস্কৃতির নানা চিত্র ফুটে উঠেছে শিল্পীদের ক্যানভাসে।

১৮ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেল ৫টায় গ্যালারি মাফা-তে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য শিল্পী ও জলেরধারা ফাইন আর্টসের উপদেষ্টা বীরেন সোম, বরেণ্য অভিনেত্রী ও শিল্পী ত্রপা মজুমদার, বিশিষ্ট ভাস্কর ও চিত্রশিল্পী কাওসার হাসান টগর, দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক ও বিশিষ্ট লেখক-শিল্পসংগ্রহকারী মুস্তাফিজ শফি এবং জলেরধারা ফাইন আর্টসের উপদেষ্টা ও চিত্রশিল্পী সালমা শিরিন। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলেরধারা ফাইন আর্টসের পরিচালক ও চিত্রশিল্পী সোহাগ পারভেজ।

এই প্রদর্শনীতে খ্যাতিমান শিল্পীদের পাশাপাশি জলেরধারা ফাইন আর্টসের নতুন ও পুরাতন ছাত্র-ছাত্রীদের শিল্পকর্মও প্রদর্শিত হবে। 

অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন সমরজিৎ রায় চৌধুরী, মনিরুল ইসলাম, অলকেশ ঘোষ, হামিদুজ্জামান খান, বীরেন সোম, মোহাম্মদ ইকবাল, গৌতম চক্রবর্তী, আজহারুল হক শেখ, কাওসার হোসেন টগর, কারু তিতাস, সোহাগ পারভেজ, শাহানুর মামুন ও কামাল উদ্দিন।

আয়োজকদের পক্ষ থেকে গণমাধ্যমকেও প্রদর্শনীটি প্রচারের মাধ্যমে শিল্পীদের কাজ দর্শকদের কাছে তুলে ধরার আহ্বান জানানো হয়েছে চিত্রমেলা ২০২৬ চলবে ১৮ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে।

স্থান: গ্যালারি মাফা, হাউস নং ৫/৪, ব্লক-সি, লালমাটিয়া, ঢাকা-১২০৭।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে একদিনে ১১ জনের মৃত্যু, চলতি মাসে সর্বোচ্চ

২ হাজার টাকায় প্রশিক্ষণ, শেষে ৩ লাখ টাকা পর্যন্ত সহায়তা পাওয়ার সুযোগ

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

১৬ বছরের শিল্পযাত্রায় বসছে জলেরধারার ‘চিত্রমেলা ২০২৬’

বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

উপাচার্য হিসেবে অধ্যাপক সায়েমকে পুনর্বহালে আন্দোলন কেন? যা বলছেন চুয়েট শিক্ষার্থীরা

রূপগঞ্জে কিশোর গ্যাং লিডার শ্রাবণসহ গ্রেপ্তার ৪

এবার বাড়ল লঞ্চের ভাড়া

একটি ‘রাজা ইলিশ’ বিক্রি হলো ১০ হাজার ৯০০ টাকায়

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

১০

সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধী দল: জামায়াত আমির

১১

মূল্যস্ফীতি নিয়ে এডিবির অশনি সংকেত

১২