ফটিকছড়িতে ব্যবসায়ী এনাম হত্যা মামলার পরোয়ানাভূক্ত আসামী গ্রেফতার

ফটিকছড়িতে আলোচিত ব্যবসায়ী এনামুল হক হত্যা মামলার পরোয়ানাভূক্ত আসামী জামালকে(৪২) গ্রেফতার করেছে পুলিশ। ১৫ নভেম্বর (মঙ্গলবার) গভীর রাতে ফটিকছড়ি থানা পুলিশের একটি অভিযানিক দল পাইন্দং ইউনিয়নের দক্ষিণ পাইন্দং গ্রামের মাংশার বাড়ী থেকে তাকে গ্রেফতার করে।

২০১৪ সালের ৬ জুন জায়গা-জমির বিরোধের জেরে দক্ষিণ পাইন্দং গ্রামের মৃত ছালেহ আহমদের পুত্র বিবিরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হককে চুরিকাঘাতে মারাত্মকভাবে জখম করে ঐ এলাকার মৃত আবুল কালামের ছেলে জামাল। পরে দু'বছর যাবৎ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ২০১৬ সালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম এক হাসপাতালে মৃত্যুবরণ করেন ব্যবসায়ী এনাম।

ঘটনার দিন নিহতের বড় ভাই শামসুল আলম বাদী হয়ে ৫ জনকে সুনির্দিষ্ট ও ১০ জনকে অজ্ঞাতনামা আসামী করে ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় আদালত পরোয়ানাভুক্ত করলে জামাল অভিযান চালিয়ে গ্রেফতার করে থানা পুলিশ।

ফটিকছড়ি থানার ওসি রবিউল ইসলাম বলেন, ব্যবসায়ী এনাম হত্যা মামলার পরোয়ানাভূক্ত আসামী জামালকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

১০

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

১১

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

১২