বাংলাদেশি ২২ জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমার

 

বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের অদূরে মাছ শিকারের সময় ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি ২২ জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমার নৌবাহিনী।

 রোববার (২১ নভেম্বর) সকাল ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমেদ। তিনি বলেন, সেন্টমার্টিনের বাসিন্দা নুরুল আমিন, মো. আজিম, মো. হোসেন এবং তার ছেলে মো. ইউনুছের মালিকাধীন ৪টি ট্রলারে ২২ জন মাঝিমাল্লা সাগরে মাছ শিকার করছিল। শনিবার সকালে দ্বীপের পূর্বদিকে মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা এসে ট্রলারসহ ২২ মাঝিমাল্লাকে ধরে নিয়ে যান। পরে শনিবার রাতে তাদেরকে ছেড়ে দেয় মিয়ানমার।

 

ফিরে আসা মাঝিমাল্লাদের বরাত দিয়ে চেয়ারম্যান নুর আহমেদ বলেন, মাঝিমাল্লাদের ছেড়ে দেয়ার মিয়ানমার নৌবাহিনী তাদের বলেছে, যাতে ভবিষ্যতে সমুদ্রসীমা লঙ্ঘন করে সাগরে মাছ শিকার যাতে না করে। সমুদ্রসীমা লঙ্ঘন করে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করায় তাদেরকে ধরে নিয়ে যায় বলে জানায় মিয়ানমার নৌবাহিনী। তবে কাউকেও মারধর করা হয়নি। মাঝিমাল্লারা বঙ্গোপসাগরের বাংলাদেশের অভ্যন্তরে মাছ শিকার করছিল বলেও জানায় চেয়ারম্যান নুর আহমেদ।

 

 টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, মাঝিমাল্লাসহ ধরে নিয়ে যাওয়া ট্রলারগুলোসহ জেলেরা সেন্টমার্টিনে ফিরেছে সেটি নিশ্চিত হয়েছি। স্থানীয় চেয়ারম্যান বিষয়টি জানিয়েছে এবং মাঝিমাল্লারা সবাই সুস্থ আছে।

 

এদিকে কোস্টগার্ড জানিয়েছে, সেন্টমার্টিনের অদূর থেকে ধরে নিয়ে যাওয়া ৪টি মাছ ধরার ট্রলারসহ বাংলাদেশি ২২ জন জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমার। তারা বর্তমানে দ্বীপে স্ব-স্ব পরিবারের সঙ্গে রয়েছেন।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে আরও ৪ প্রাণহানি, মোট মৃত্যু সাড়ে ৬ শ ছাড়াল

২৭৫ রানের টার্গেটে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া

জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে ৪ স্বর্ণের বারসহ একজন আটক

বেনজীর কীভাবে গ্রেপ্তার এবং সবশেষ কোথায় আছেন, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

'শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে ৮৩ হাজার মামলা, এতে অনেক সিদ্ধান্ত নিতে জটিলতা'

গণমাধ্যম এখন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে গেছে : মির্জা ফখরুল

সাবেক আইজিপি বেনজীর আহমেদ আটক

দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ ক্লাসে ফিরল মাদরাসার শিক্ষার্থীরা

বিএনপি কোনো রেজিমেন্ট দল নয়, এটি উদারপন্থী রাজনৈতিক দল

১০

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩

১১

খুলনায় মসজিদে ঢুকে দুই মুসল্লিকে গুলি, আহত একজনকে ঢাকায় স্থানান্তর

১২