প্রীতি ম্যাচ খেলতে আরব আমিরাতে নারী ফুটবল দল

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল। বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় আমিরাতে পৌঁছায় তারা। তার আগে, সোমবার মধ্যরাতে ঢাকা ছাড়ে দলটি। সফরে আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ- প্রথমটি অনুষ্ঠিত হবে আগামীকাল, দ্বিতীয়টি ২ মার্চ।

ম্যাচ দুটি সামনে রেখে গত বৃহস্পতিবার ২৩ সদস্যের দল ঘোষণা করেন প্রধান কোচ পিটার বাটলার। এই দলে জায়গা হয়নি সাফজয়ী দলের ১৮ জন বিদ্রোহী ফুটবলারের।  

প্রায় চার মাসের বিরতির পর মাঠে নামছে বাংলাদেশ নারী দল। সর্বশেষ ২০২৩ সালের ৩০ অক্টোবর কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে হারিয়ে শিরোপা জিতেছিল তারা। এরপর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি দলটি।

এদিকে পিটার বাটলার যখন তরুণদের নিয়ে গড়া দল নিয়ে সংযুক্ত আরব আমিরাতে গেছেন, তখন বিদ্রোহীরা ক্যাম্প ছেড়ে ফিরে গেছেন বাড়িতে। বাটলারের ভাবনায় আপাতত তাদের জায়গা নেই। তরুণদের হাত ধরে ভবিষ্যতে এগিয়ে যেতে চান তিনি। 

বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেছিলেন নারীদের বিদ্রোহ শেষ। বাটলার অধীনে ক্যাম্পে যোগ দিবেন তারা। তবে তেমনটি হয়নি। নারী ফুটবলারদের অবস্থান পরিষ্কার। এখনো বাটলারকে মেনে নিতে নারাজ তারা। আমিরাতের ম্যাচের ওপর নির্ভর করছে অনেক সমীকরণ। কোন দিকে যাবে বিদ্রোহীদের ভবিষ্যৎ তা অনেকটাই নির্ভর করছে এই দুই ম্যাচের ওপর।  

 

বিনিউজ/এম আর


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২