থাইরয়েডে নারীরাই কেন বেশি ভোগেন?

ছবি: সংগৃহীত।

পুরুষের চেয়ে মহিলারাই বেশি ভোগেন থাইরয়েডের সমস্যায়। অন্তত তেমনই মনে করে আমেরিকান থাইরয়েড অ্যাসোসিয়েশন (এটিএ)। তারা জানাচ্ছে, যদি প্রতি ১০০ জনের মধ্যে এক জন পুরুষ থাইরয়েড আক্রান্ত হন, তবে মহিলাদের মধ্যে আক্রান্তের সংখ্যা ৫-৮। কেন মহিলারাই থাইরয়েডে বেশি ভোগেন, সে কারণও জানিয়েছেন গবেষকেরা।

এর কারণই হল হরমোনাল ইমব্যালেন্স। মহিলাদের শরীরের দুই হরমোন ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের ক্ষরণে তারতম্য হলে, তখন থাইরয়েডের সমস্যা দেখা দেয়। আমেরিকান থাইরয়েড অ্যাসোসিয়েশনের তথ্য বলছে, ইস্ট্রোজেন হরমোনের ক্ষরণ যদি অত্যধিক মাত্রায় হয়, তা হলে থাইরয়েড হরমোনের কার্যকারিতা কমে যায়। তখনই সমস্যার সূত্রপাত হয়।

গলার সামনের দিকে অবস্থিত থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত টি-থ্রি ও টি-ফোর হরমোন শরীরের নানা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে, যেমন— বিপাকক্রিয়া, শরীরের বৃদ্ধি ও গঠন, বুদ্ধির বিকাশ, হৃদস্পন্দন, ঋতুচক্র ও গর্ভধারণ।

এই হরমোনগুলোর মাত্রা যদি খুব বেশি বেড়ে যায় বা খুব কমে যায়, তখনই থাইরয়েডের সমস্যা তৈরি হয়। যখন হরমোনের মাত্রা কমে যায়, তখন তাকে বলা হয় হাইপোথাইরয়েডিজম।

আর যদি সময়মতো এর চিকিৎসা না হয়, তাহলে শরীরের সামগ্রিক হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যায়, যার ফলে অন্য রোগেরও ঝুঁকি বেড়ে যায়।

থাইরয়েড হরমোন শুধু বিপাক নয়, হৃদযন্ত্রের কার্যক্রমও প্রভাবিত করে। এই হরমোন ঠিক করে দেয়, হৃদস্পন্দনের গতি কতটা হবে। ফলে, থাইরয়েডের সমস্যার সঠিক চিকিৎসা না হলে হার্টের সমস্যাও দেখা দিতে পারে।

থাইরয়েডের সমস্যা থাকলে জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনতে হয়। যেমন :

সুষম খাদ্য গ্রহণ

নিয়মিত শরীরচর্চা

যথাসময়ে ওষুধ গ্রহণ

মানসিক চাপ নিয়ন্ত্রণ

থাইরয়েড হরমোনের ভারসাম্য ঠিক রাখতে হলে অবশ্যই নিয়মিত চিকিৎসকের পরামর্শ ও রক্তপরীক্ষা করা জরুরি। কারণ একবার ভারসাম্য হারালে, শরীরের সামগ্রিক সুস্থতাই বিঘ্নিত হতে পারে।

সূত্র : আনন্দবাজার


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২