গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ায় যা যা পরিবর্বতন আসবে

ছবি: সংগৃহীত

গণভোটে ‘হ্যাঁ’ জেতার ফলে সংবিধান–সংক্রান্ত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের পথ খুলে গেছে। এর মাধ্যমে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কিছুটা কমবে এবং রাষ্ট্রপতির কিছু ক্ষমতা বাড়বে। প্রস্তাব অনুযায়ী, এক ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন এবং প্রধানমন্ত্রী একই সঙ্গে দলীয় প্রধান থাকতে পারবেন না। মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল, আইন কমিশন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রাষ্ট্রপতি নিজ এখতিয়ারে নিয়োগ দিতে পারবেন।

এ ছাড়া সংসদ হবে দ্বিকক্ষবিশিষ্ট- নিম্নকক্ষ ও উচ্চকক্ষ নিয়ে। উচ্চকক্ষ গঠিত হবে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে। সংবিধান সংশোধনের ক্ষেত্রেও পরিবর্তন আসবে; এখন থেকে নিম্নকক্ষে দুই-তৃতীয়াংশ এবং উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠ সমর্থন ছাড়া সংবিধান সংশোধন করা যাবে না, ফলে একক কোনো দলের পক্ষে সহজে সংবিধান পরিবর্তন করা কঠিন হবে। সাংবিধানিক পদে নিয়োগের ক্ষেত্রে ক্ষমতাসীন দল, বিরোধী দল এবং কিছু ক্ষেত্রে বিচার বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি গঠনের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। সংসদ সদস্যদের ভোট দেওয়ার ক্ষেত্রেও স্বাধীনতার পরিধি বাড়বে।

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ায় এখন নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে, যা ১৮০ কার্যদিবসের মধ্যে গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংশোধনের কাজ সম্পন্ন করবে। সব মিলিয়ে এসব পরিবর্তনের মাধ্যমে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার সম্ভাবনা তৈরি হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ হাজার মানুষকে বিদেশে পাচার, ভুয়া প্রতিষ্ঠানের হোতা আরজু গ্রেপ্তার

১

ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৩৯

২

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

৩

অক্টোবরে এয়ারবাসের সঙ্গে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি: বিমানমন্ত্রী

৪

ব্লিচিং পাউডার, জেল ও পামওয়েল দিয়ে তৈরি হচ্ছিল নকল দুধ ; লাখ টাকা জরিমানা

৫

বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার, চুক্তি অক্টোবরে

৬

আস্থার ভাঙা দেয়াল: ঘরে ও বাইরে সন্তান সুরক্ষার উপায়

৭

৫৫ লাখ মানুষের জন্য খাদ্যবান্ধব কর্মসূচি চলছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

৮

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই: দীনেশ ত্রিবেদী

৯

শুল্ক নিয়ে বাংলাদেশকে বড় সুখবর দিল যুক্তরাষ্ট্

১০

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১১

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে বৃহস্পতিবার

১২