তারেক রহমানকে অভিনন্দন জানাল যুক্তরাষ্ট্র, ভারতসহ একাধিক দেশ

ছবি: সংগৃহীত।

ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক জয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছে।

দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় বলা হয়, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা। আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র আগ্রহী।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-ও তারেক রহমানকে শুভেচ্ছা জানান। পাশাপাশি ভারত, পাকিস্তান ও চীন থেকেও অভিনন্দন বার্তা এসেছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টির ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। অনানুষ্ঠানিক ফলাফলে দেখা গেছে, বিএনপি এককভাবে ২১০টি আসনে জয় পেয়েছে, জামায়াত ৩৬টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৬টি আসনে বিজয়ী হয়েছেন।

 

নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে তাৎপর্যপূর্ণ প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ দেশগুলোর শুভেচ্ছা বার্তা নতুন সরকারের সঙ্গে ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্ক ও সহযোগিতার ইঙ্গিত দিচ্ছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির স্থায়ী কমিটিতে রিজভীসহ নতুন চার সদস্য

৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০২

বেগম খালেদা জিয়া: এক গৃহবধূর ‘আপসহীন’ নেত্রী হয়ে ওঠার গল্প

অবসর সুবিধার টাকা পেতে শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

জনগণের প্রত্যাশা পূরণের বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, নিহত ২

জুলাইয়ের পর খাড়গ দ্বীপে প্রথমবার কাঁচা তেল লোডিং

হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করা হবে : ট্রাম্প

১০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী আজ

১১

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী আজ, বিএনপির নানা কর্মসূচি

১২