শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি: খান সাঈদ হাসান

উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ মাঠে সুধি সমাবেশে বক্তব্য দেন সাবেক ডিআইজি খান সাইদ হাসান।

পুলিশের সাবেক ডিআইজি খান সাঈদ হাসান বলেছেন, শেখ হাসিনা পিতৃহত্যার প্রতিশোধের রাজনীতি করেছেন। তিনি এদেশের মানুষকে কখনোই ভালবাসেন নাই। এদেশের মানুষকে হত্যা করা তার নেশা। শেখ হাসিনা এদেশে গুমের রাজনীতি চালু করেছে। 

শনিবার বেলা ১১ টার দিকে উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ মাঠে সুধি সমাবেশে এসব কথা বলেন তিনি। 

খাঁন সাঈদ হাসান প্রথমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত এবং আহত ছাত্রজনতা কে স্মরণ করেন। এরপর তিনি বলেন ২০০৯ সালে হাসিনা ক্ষমতা আসার পর তাকে অন্যায়ভাবে ওএসডি করা হয়। ২০১০ সালে তাকে তারেক রহমানের বিরুদ্ধে স্বাক্ষী না দেওয়ায় তার নামে গ্রেনেড হামলা মামলার সাথে জড়িয়ে দেয়। ২০১১ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি আত্মগোপনে ছিলেন। পরবর্তী তিনি আদালতে আত্মসমর্পণ করে ৪ বছর কারাভোগ করেছেন।  তিনি সুধি সমাবেশে আরো বলেন শেখ হাসিনা ১৬ বছর প্রতিশোধের রাজনীতি করেছেন। হাসিনা কে দেশে নিয়ে আসার জন্য যারা মায়াকান্না করছে এবার তাদের নেত্রী আসলে, জনগণ আর ভুল করবে না, তাকে প্রতিহত করবে। ৫ আগষ্ট পরবর্তী বিএনপির নেতাকর্মীদের নামে চাঁদাবাজির বিভিন্ন অভিযোগ হয়েছে এর কোন প্রমাণ নেই অধিকাংশ গুজব এবং ভিত্তিহীন। তারেক রহমানকে দেশে আসা প্রসঙ্গে তিনি বলেন ডিসেম্বর এর ৯ তারিখের মধ্যেই তার সকল মামলা মোকাবিলা করে এই বছরের ডিসেম্বরেই দেশে ফিরে আসবে। মিথ্যা মামলা খুন গুম তারা করেছে তাদের কে ছাড় দেওয়া হবে না। 

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু,জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়েস,ভিপি শামীম হাসান, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল ওহাব, সদস্য সচিব আজাদ হোসেন,যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা,সদস্য সচিব নিকসন কুমার আমিন সহ আরো অনেকেই। 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২