তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে সবার অধিকার নিশ্চিত করবেন : মাহদী আমিন

ছবি : সংগৃহীত।

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন বলেছেন, ‘তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দেশের প্রত্যেক মানুষের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করবেন।’

 শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নির্বাচনে বিএনপির বিজয়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ড. মাহদী বলেন, ‘আমরা বিশ্বাস করি, জনগণের যে আস্থা, বিশ্বাস ও ভালোবাসা আমাদের নেতা তারেক রহমান পেয়েছেন, তিনি প্রধানমন্ত্রী হিসেবে প্রত্যেক মানুষের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করবেন। বিএনপির সরকার একটি জনকল্যাণমূলক সরকার হবে।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। দলটি ২০০৬ সালে ক্ষমতা ছাড়ার প্রায় ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ মাসে লোডশেডিংয়ের সব রেকর্ড ভেঙেছে সরকার: নাহিদ

দুদিনের সফরে আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী

১৫ আগস্টকে কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা

চলতি অর্থবছরেই সিটি করপোরেশনসহ ৫ নির্বাচন

মালয়েশিয়ায় পাসপোর্ট জালিয়াতি চক্রের মূলহোতা ২ বাংলাদেশি গ্রেপ্তার

অস্ট্রেলিয়াকে চাপে রেখে আরেকটি দাপুটে দিন বাংলাদেশের

দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

নেত্রকোনায় গোরস্থানের জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, আহত ৫৬

চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৭

তিন দফা বাড়ার পর কমলো স্বর্ণের দাম

১০

চট্টগ্রামে গ্যাস না পেয়ে সড়ক অবরোধ বিক্ষুব্ধ চালকদের

১১

আল কায়েদা বাংলাদেশে ‘নেটওয়ার্ক’ সম্প্রসারণের চেষ্টা করছে: জাতিসংঘের প্রতিবেদন

১২