শীতে এই তেল ব্যবহারে ত্বক হবে তুলতুলে নরম ও মসৃণ

ছবি: সংগৃহীত।

শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ পা—যা প্রতিদিন হাঁটা, দাঁড়ানো ও চলাফেরায় সবচেয়ে বেশি চাপ সহ্য করে। অথচ শরীরের অন্য অংশের মতো পায়ের যত্ন আমরা সচরাচর করি না। ব্যয়বহুল ক্রিমের দরকার নেই; রান্নাঘরে থাকা খাঁটি নারকেল তেলই পায়ের জন্য হতে পারে আদর্শ যত্ন। কিন্তু জানতে হবে ব্যবহার করার নিয়ম।

নারকেল তেলে থাকা ফ্যাটি এসিড, ভিটামিন ই ও অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের গভীরে পুষ্টি জোগায়, শুষ্কতা দূর করে এবং ত্বককে মোলায়েম রাখে। প্রতিদিন ঘুমানোর আগে পায়ে সামান্য গরম নারকেল তেল ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন বাড়ে, পায়ের ক্লান্তি কমে এবং ঘুমও হয় আরামদায়ক।

পা নরম ও মসৃণ রাখার ঘরোয়া উপায়

নিয়মিত ব্যবহার : পা ধুয়ে শুকিয়ে নিন। সামান্য নারকেল তেল লাগিয়ে ৫ মিনিট ম্যাসাজ করুন। চাইলে মোজা পরে ঘুমাতে পারেন। সকালে পা ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিলে ত্বক আর্দ্র ও নরম থাকে।

ঘরোয়া স্ক্রাব : এক চামচ নারকেল তেলের সঙ্গে এক চামচ কফি পাউডার মিশিয়ে পায়ের তলায় ১০ মিনিট আলতো করে ঘষুন। এটি মৃত কোষ দূর করে ত্বক মসৃণ করে।

অ্যালোভেরা জেল : রাতে অ্যালোভেরা জেল লাগিয়ে মোজা পরলে পায়ের ফাটা সারাতে ও শুষ্কতা কমাতে সাহায্য করে।

জলপাই তেল : হালকা গরম জলপাই তেল প্রতিদিন রাতে পায়ে মালিশ করলে ভিটামিন ই-এর কারণে ত্বক পুষ্ট হয় এবং ফাটা পা মসৃণ হয়ে ওঠে।

অতিরিক্ত উপকারিতা

* ফাঙ্গাল বা ব্যাকটেরিয়াল সংক্রমণ প্রতিরোধে সহায়ক

* পায়ের দুর্গন্ধ কমায়

* হিল ক্র্যাক সারায়

* ত্বকের কালচে ভাব দূর করতে সাহায্য করে

সতর্কতা

যাদের ত্বক অত্যন্ত তেল তেলে বা অ্যালার্জির প্রবণতা আছে, তারা নারকেল তেল ব্যবহারের আগে সামান্য পরীক্ষা করে নিন। এটি কোনো চিকিৎসা-পরামর্শ নয়; সাধারণ যত্নের উপায় মাত্র। নিয়মিত ব্যবহার করলে অল্প কয়েকদিনেই পা হয়ে উঠবে আগের তুলনায় আরো নরম, মসৃণ ও উজ্জ্বল।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২