কৃষ্ণসাগরে তেলবাহী দুই ট্যাংকারে ইউক্রেনের হামলা

ছবি : সংগৃহীত।

কৃষ্ণসাগর অতিক্রম করার সময় রাশিয়ার কথিত ‘ছায়া নৌবহরের’ জ্বালানি তেলবাহী দুটি ট্যাংকারে ইউক্রেনের নৌবাহিনী ড্রোন হামলা চালিয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির যাচাই করা ভিডিও ফুটেজে দেখা যায়, উচ্চগতিতে ছুটে আসা ড্রোনগুলো সরাসরি ট্যাংকারগুলোতে আঘাত হানে। মুহূর্তেই ঘটে বিস্ফোরণ, ছড়িয়ে পড়ে আগুন আর কালো ধোঁয়া।

খবরে বলা হয়, ইউক্রেনের সিকিউরিটি সার্ভিসের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, ‘কায়রোস’ এবং ‘বিরাট’ নামের ওই দুটি তেলবাহী জাহাজ খালি অবস্থায় নোভোরোসিস্কের দিকে যাচ্ছিল। নোভোরোসিস্ক রাশিয়ার কৃষ্ণ সাগর উপকূলের একটি গুরুত্বপূর্ণ তেল টার্মিনাল। 

ইউক্রেনের ওই কর্মকর্তা লিখিত বিবৃতিতে বলেন, ‘ভিডিওতে দেখা যায় হামলার পর উভয় ট্যাংকারই মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কার্যত সেবার বাইরে চলে গেছে। এতে রাশিয়ার তেল পরিবহন ব্যবস্থায় বড় ধরনের ধাক্কা লাগবে।’

তুরস্কের উপকূলে গত শুক্রবার ওই দুটি ট্যাংকারে হামলার ঘটনা ঘটে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্ত ট্যাংকার দুটির নাম ‘কায়রোস’ ও ‘বিরাট’। দুটি ট্যাংকারই গাম্বিয়ার পতাকাবাহী।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর

এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন, বছর শেষে স্থানীয় সরকার ভোট: মির্জা ফখরুল

খাদ্য নিরাপত্তায় কানাডার ১০ বছরের মহাপরিকল্পনা

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের বিষয়ে উচ্চপর্যায়ের সভা

সীমান্তে বিজিবি’র সঙ্গে গোলাগুলি, অস্ত্র ও গুলি উদ্ধার

বাংলাদেশে পুষ্টি উন্নয়নে যৌথ উদ্যোগ নেসলে ও বিসিএসআইআরের, উন্মোচন ‘পুষ্টিগ্রো+’

ঢামেকের জরুরি বিভাগের পাশ থেকে দুই অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

দম্ভের চেয়ে কাণ্ডজ্ঞান থাকা বেশি দরকার, শেষ পর্যন্ত বুঝল মোদি সরকার

আওয়ামী লীগের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

১০

হেফাজত হত্যাযজ্ঞ: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

১১

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮

১২