বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনও পক্ষ নেবে না : মার্কিন রাষ্ট্রদূত

ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনও পক্ষ নেবে না।

আজ ‎বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

‎এ সময় রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে নিজের গভীর আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, আমি এই নির্বাচনের অপেক্ষায় আছি এবং এর ফলাফল দেখার জন্য মুখিয়ে আছি। যুক্তরাষ্ট্র মনে করে, নির্বাচনের ফলাফল নির্ধারণ করার একচ্ছত্র অধিকার কেবল বাংলাদেশের জনগণেরই।

‎প্রধান উপদেষ্টার সঙ্গে গত সপ্তাহের বৈঠকের প্রসঙ্গ টেনে রাষ্ট্রদূত বলেন, প্রধান উপদেষ্টা আমাকে আশ্বস্ত করেছেন যে নির্বাচন উৎসবমুখর হবে। আমি নিজেও আশা করি এটি একটি আনন্দময় ও উৎসবপূর্ণ নির্বাচন হবে, যেখানে নাগরিকরা স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

‎সাক্ষাৎ শেষে প্রধান নির্বাচন কমিশনারের দেওয়া তথ্যে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, নির্বাচন সফলভাবে সম্পন্ন করতে কমিশনের প্রস্তুতি প্রশংসনীয়। তিনি আবারও স্মরণ করিয়ে দেন যে, জনগণের ম্যান্ডেট পাওয়া প্রতিনিধিদের সঙ্গেই ওয়াশিংটন ভবিষ্যতে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে বিএনপি

ডেঙ্গু হয়েছে নাকি চিকুনগুনিয়া কীভাবে বুঝবেন?

কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ কৃষক: কৃষিমন্ত্রী

ড. ইউনূসের বিরুদ্ধে আরো অর্ধশত মামলা বিচারাধীন

হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি

বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নিলো হুথিরা, সৌদি তেল রপ্তানিতে নতুন শঙ্কা

ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করল ইরাক

দুর্গাপূজার আগে বাংলাদেশি ইলিশ চায় ভারতীয় আমদানিকারকরা

দেশ গঠনে উদ্যোক্তা-ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

১০

রাজশাহীতে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মা, চরাঞ্চল প্লাবিত

১১

তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

১২