কাশ্মীর সমস্যা সমাধানে ভারত-পাকিস্তানের সঙ্গে কাজ করার ঘোষণা ট্রাম্পের

ছবি সংগৃহিত।

কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে বিরোধ কয়েক দশকের। ভূস্বর্গকে কেন্দ্র করে দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র যুদ্ধে জড়িয়েছে একাধিকবার। গত মাসে কাশ্মীরের পেহেলগামে হামলা নিয়েও পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কায় আতঙ্কে ছিলেন দুই দেশের বাসিন্দারা। তবে চারদিনের পাল্টাপাল্টি হামলার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসলামাবাদ ও নয়াদিল্লি।

কাশ্মীর সমস্যা সমাধানে দুই দেশের সঙ্গে কাজ করার আগ্রহ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতিতে পৌঁছার একদিন পর রোববার (১১ মে) নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প এ আগ্রহের কথা জানান।

পোস্টে তিনি বলেন, ‘এখনই আগ্রাসন থামানো উচিত, দুই দেশের নেতারা যে তা বুঝতে পেরেছে, তার জন্য আমি গর্বিত। এই সংঘর্ষে অনেক নিরীহ মানুষের মৃত্যু হতে পারত। কিন্তু যেভাবে দুই দেশ এগিয়ে এসে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, তা প্রশংসার যোগ্য। দু’দেশের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যে ভূমিকা নিয়েছে, তার জন্যও আমি গর্বিত।’

কাশ্মীর সমস্যা নিয়ে ট্রাম্প জানান, কয়েক দশক ধরে চলা কাশ্মীর সমস্যা মেটাতে তিনি আগ্রহী। দু’দেশের সঙ্গেই এ বিষয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র।

‘এই সমস্যার সমাধানের যাতে একটি রাস্তা বেরিয়ে আসে, তার জন্য ভারত-পাকিস্তান দু‌’দেশের সঙ্গেই কাজ করতে আমি আগ্রহী। ভারত এবং পাকিস্তান যেভাবে যুদ্ধবিরতিতে উদ্যোগী হয়েছে, তা সত্যিই উল্লেখযোগ্য।’ পোস্টে দু’দেশের সঙ্গেও বাণিজ্যিক বিষয়ে সম্পর্ক মজবুত করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। 

কাশ্মীর সমস্যা সমাধানে ট্রাম্পের এই প্রস্তাবে ভারত ও পাকিস্তান আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে বিষয়টি দিল্লির জন্য কিছুটা অস্বস্তিকর হবে বলেই ধারণা করা হচ্ছে। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতারা

টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পে দুর্নীতির অভিযোগে নথিপত্র সংগ্রহ করেছে দুদক

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর

এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন, বছর শেষে স্থানীয় সরকার ভোট: মির্জা ফখরুল

খাদ্য নিরাপত্তায় কানাডার ১০ বছরের মহাপরিকল্পনা

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের বিষয়ে উচ্চপর্যায়ের সভা

সীমান্তে বিজিবি’র সঙ্গে গোলাগুলি, অস্ত্র ও গুলি উদ্ধার

বাংলাদেশে পুষ্টি উন্নয়নে যৌথ উদ্যোগ নেসলে ও বিসিএসআইআরের, উন্মোচন ‘পুষ্টিগ্রো+’

১০

ঢামেকের জরুরি বিভাগের পাশ থেকে দুই অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

১১

দম্ভের চেয়ে কাণ্ডজ্ঞান থাকা বেশি দরকার, শেষ পর্যন্ত বুঝল মোদি সরকার

১২