৫ ঘন্টা পর খুলনার সাথে ঢাকা ও উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

দীর্ঘ ৫ ঘন্টা পর খুলনার সাথে ঢাকা ও উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। 

চুয়াডাঙ্গার উথুলীতে চিটাগুড়বাহী  ট্যাংকলরী ট্রেনের ব্রেকগার্ডের একটি বগি শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় লাইনচ্যুত হয়।  এর ফলে খুলনা থেকে ঢাকা ও উত্তরবঙ্গগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এরপর রেলের উদ্ধারকর্মীরা কাজ শুরু করেছে। রিলিফ ট্রেন ঈশ্বরদী থেকে এসে ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ১০টা নাগাদ লাইনচ্যুত বগিটিকে টেনে তুলে উথুলী স্টেশনের ইয়ার্ড লাইনে  নিয়ে যায়। তারপর এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ের উথুলী স্টেশনের মাস্টার মিন্টু কুমার রায় জানান, শুক্রবার (৪ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে উথলী রেলস্টেশনের ডাউন হোম সিগন্যালের কাছে এ দুর্ঘটনা ঘটে। মংলাবন্দর থেকে ছেড়ে আসা ঈশ্বরদী - সিরাজগঞ্জবাজার অভিমুখী চিটাগুড়বাহী একটি ট্যাংকলরী ট্রেন শুক্রবার বিকালে উথলী রেলস্টেশনে প্রবেশ করে। 

ক্রসিং শেষে ট্রেনটি লুপ লাইন থেকে মেইন লাইনে প্রবেশ করার সময় গার্ডব্রেকের একটি বগির পিছনের ৪টি চাকা লাইনচ্যুত হয়। ওই অবস্থায় অল্প একটু যাওয়ার পর ট্রেনটি পুরোপুরি থেমে যায়। লাইনচ্যুত বগিটি রেখে বাকি ওয়াগনগুলো নিয়ে ট্রেনটি সন্ধ্যা পৌনে ৬টার দিকে দর্শনা অভিমুখে রওনা হয়। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২