বাস চাপায় একই পরিবারের তিনজন নিহত; শোকে স্তব্ধ পুরো গ্রাম

সিরাজগঞ্জে বাসচাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। এ মর্মান্তিক ঘটনায় নিহতের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যার পরে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার বাঐতারা গ্রামের গোলাম মোস্তফার ছেলে শফিকুল ইসলাম (৩৮), তার স্ত্রী সুমনা (২০) ও শফিকুলের ছোটবোন লাকী (২৫)। আহতরা হলেন, আহতরা হলেন জুবায়ের হোসেন, রঙ্গিলা খাতুন, নুর ইসলাম ও শিশু রাইছা মনি।

জানা গেছে,  শফিকুল তার স্ত্রী ও বোনকে নিয়ে অটোভ্যানে করে নানা শ্বশুরের বাড়িতে দাওয়াত খেয়ে ফেরার পথে মুলিবাড়ি এলাকায় পৌঁছালে তাদের ভ্যানটিকে একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের তিনজনের মৃত্যু হয়। 

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা হতাহতের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২