খালাস তিন আসামি, নতুন শঙ্কায় আছিয়ার মা

ছবি সংগৃহিত।

মাগুরায় শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড এবং দুই ছেলে ও স্ত্রীকে খালাস ঘোষণা করা হয়েছে। 

কিন্তু এ রায়ের সিদ্ধান্ত মেনে নিতে পারছে না আছিয়ার পরিবার। তার মা আয়েশা বেগম জানান, তিন আসামি খালাসে নতুন আশঙ্কায় আছেন তিনি।

আছিয়ার মা বলেন, তারা কিভাবে ছাড়া পেলো। হিটু শেখের দুই ছেলে রাতুল শেখ ও সজিব শেখ ছাড়া পেয়ে কি যে করবে আমার তো সেই ভয়ই লাগছে। আমি বাসায় সারাদিন একা থাকি, তারা তো আমার ক্ষতিও করতে পারে। আবার আমার বড় মেয়ে হামিদারও ক্ষতি করতে পারে। 

তিনি আরও বলেন, তারা তো খারাপ মানুষ। এমনও হতে পারে আমার ক্ষতি করলো না কিন্তু অন্যদের করলো। অন্য কারো জীবন নষ্ট করলো। তখন কি হবে। আমি চাই, ওরাও দোষী, ওদেরও শাস্তি হোক। আমি হাইকোর্টে যাব।

আছিয়ার অন্যান্য স্বজন ও প্রতিবেশিরাও এই রায়ে অসন্তুষ্ট প্রকাশ করে বলেন, বাকি তিনজনেরো শাস্তি দেয়া উচিত। ফাসি না হোক যাবজ্জীবন হলেও হোক। এমন জঘন্য কাজে যারা সাহায্য করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে হয়তো অন্যরাও ভয় পাবে। 

আলোচিত এই মামলায় আসামি ছিলেন, শিশুটির বড় বোনের শ্বশুর হিটু শেখ, বোনের জামাতা সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ ও তাদের মা রোকেয়া বেগম।

আদালত মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এছাড়া মামলার অন্য আসামিরা- বোনের জামাতা সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ ও তাদের মা রোকেয়া বেগমকে খালাস দিয়েছেন আদালত।

প্রসঙ্গত, মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ড মামলায় প্রধান আসামি হিটু শেখকে (বোনের শ্বশুর) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া হিটু শেখের স্ত্রী জাহেদা বেগম এবং সন্তান সজীব শেখ ও রাতুল শেখকে খালাস দেওয়া হয়েছে। শনিবার (১৭ মে) সকালে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক এম জাহিদ হাসান এ রায় ঘোষণা করেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১০

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

১১

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

১২