যে দুই শর্তে হরমুজ দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান

হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। তবে এক্ষেত্রে জাহাজগুলোকে দুটি শর্ত মেনে চলতে হবে বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) নৌবাহিনী।

আইআরজিসি নৌবাহিনী বলেছে, ইরান ও লেবাননে যুদ্ধবিরতি কার্যকরের পর হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। তবে কোনো সামরিক জাহাজ এই জলপথ দিয়ে চলাচল করতে পারবে না।

হরমুজ প্রণালি দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে বাণিজ্যিক জাহাজগুলোকে দুটি শর্ত মেনে চলতে হবে। প্রথমত, প্রণালির পূর্বনির্ধারিত রুট দিয়েই কেবল জাহাজগুলোকে চলাচল করতে হবে। আর দ্বিতীয় শর্ত হচ্ছে, বাণিজ্যিক জাহাজগুলোকে আইআরজিসি নৌবাহিনীর অনুমতি নিয়ে এই জলপথ ব্যবহার করতে হবে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে হামলা শুরুর পরপরই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হয়। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর এই জলপথে অন্তত ১৯টি বেসামরিক জাহাজে হামলা চালানো হয়েছে।

এসব হামলার ফলে ব্যস্ততম এই জলপথ স্থবির হয়ে পড়ে। যুক্তরাষ্ট্র যেন জোরপূর্বক এই জলপথ উন্মুক্ত না করতে পারে, সেজন্য ইরান হরমুজ প্রণালিতে নৌ-মাইন পেতে রাখে।

অবশেষে গত ৭ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরপরই এই প্রণালি খুলে যাবে বলে শোনা যায়। তবে লেবাননে ইসরাইলি আগ্রাসন বন্ধ না হওয়ায় তৎক্ষণাৎ প্রণালিটি উন্মুক্ত করেনি ইরান। শেষপর্যন্ত বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে ইসরাইল ও লেবানন ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর প্রণালিটি বাণিজ্যিক জাহাজের জন্য খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

 

সূত্র: আলজাজিরা


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানমন্ডি ২৭ নম্বরে বহুতল ভবনে আগুন

উপজেলার ৫০ শয্যা হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী

হাম উপসর্গে একদিনে আরও ৮ জনের মৃত্যু

কাল সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী

আদ্-দ্বীন হাসপাতালের জবাব সন্তোষজনক নয়, দ্রুতই সিদ্ধান্ত: স্বাস্থ্যমন্ত্রী

বিয়ে নিয়ে মামলায় খালাস ক্রিকেটার নাসির–তামিমা

মেসির গোল, বড় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি সারল আর্জেন্টিনা

আরও চার বিশ্ববিদ্যালয়ের ৫ প্রোভিসি নিয়োগ

সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি ফেরাতে শান্তিরক্ষীরা সাহস-ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে কাজ করছে: প্রধানমন্ত্রী

১০

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

১১

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

১২