অধিবেশন চলাকালে ভয়াবহ হুমকি

ছবি সংগৃহীত।

বোমা হামলার হুমকির পর, কসোভোর রাজধানী প্রিস্টিনায় পার্লামেন্ট ভবন থেকে আইনপ্রণেতা ও সাংবাদিকদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

শনিবার (৫ জুলাই) সকালে স্পিকার নির্বাচনের জন্য পুনরায় শুরু হওয়া সাধারণ অধিবেশনের ৪২তম অধিবেশনের সময় এই ঘটনার সূত্রপাত হয়।

কসোভোর পার্লামেন্টের ভারপ্রাপ্ত মহাসচিব আর্বেন লোশি স্থানীয় গণমাধ্যমকে জানান, এক ইংরেজিভাষী ব্যক্তি ফোন করে দাবি করেন- পার্লামেন্ট ভবনে একটি বোমা রাখা হয়েছে যা ১০ মিনিটের মধ্যে বিস্ফোরিত হবে।

এরপরই পার্লামেন্ট ভবন থেকে সবাইকে নিরাপদে সরিয়ে নেয়া হয়। সেখানকার নিরাপত্তা বাহিনী, পুলিশ ও বোমা নিষ্ক্রিয়কারী বিশেষজ্ঞ দল পুরো ভবনে তল্লাশি চালায়। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

এএকে দলের আইনপ্রণেতা টাইম কাদ্রিয়াজ বলেন, ‘এটা সম্পূর্ণ হাস্যকর। মনে হচ্ছে আইনপ্রণেতাদের পার্লামেন্টে যেতে বাধা দিতেই পরিকল্পিতভাবে এই ফোন কলটি করা হয়েছে। কোনো সুস্থ ব্যক্তি পার্লামেন্টে হামলা চালাবে না।’ 

উল্লেখযোগ্য বিষয় হলো, কসোভোর প্রেসিডেন্টের কার্যালয়ও একই ভবনে অবস্থিত। ঘটনার পর পার্লামেন্টের অধিবেশন রাত ৮টায় পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কসোভোর পুলিশ জানিয়েছে, পার্লামেন্ট ভবনের আশপাশে বোমা সংক্রান্ত সম্ভাব্য কিছু পাওয়া যায়নি এবং পুরো এলাকা এখন নিরাপদ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১০

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১১

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১২