ঘরে ঢুকে কিশোরীকে হত্যা, মা গুরুতর আহত

ছবি সংগৃহিত।

নরসিংদীতে ঘরে ঢুকে এক কিশোরীকে কুপিয়ে হত্যা করেছে দৃর্বৃত্তরা। এ সময় তার মা গুরুতর জখম হয়েছেন। 

গতকাল (২৭ জানুয়ারী) সোমবার রাতে সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের সেকেরচর মাজার বাসস্ট্যান্ড এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সুমনা আক্তার তিথি (১৩) নামের এক শিশুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তের কোপে গুরুতর আহত হয়েছেন তিথির মা আসমা বেগম (৪০)। ঘরের ভেতরের বাথরুম থেকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে আরেক শিশুকে।

কে বা কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি পুলিশ ও পরিবারের সদস্যরা।

গতকাল রাত পৌনে ১০টার দিকে সদর উপজেলার শেখেরচর-বাবুরহাট বাজার সংলগ্ন মোফাজ্জল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটেছে। হতাহতেরা চা-পানের দোকানি মোফাজ্জল হোসেনের স্ত্রী ও মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দোকান বন্ধ করে গতকাল রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফেরেন মোফাজ্জল হোসেন। ঘরে ঢুকেই তিনি স্ত্রী ও সন্তানকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। এ সময় প্রতিবন্ধী ছেলেকে অক্ষত অবস্থায় বাথরুমে দেখতে পান।

আশপাশের লোকজন মোফাজ্জলের চিৎকার শুনে গুরুতর আহত অবস্থায় মা ও মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নেয়। সদর হাসপাতাল থেকে দায়িত্বরত চিকিৎসক তিথিকে মৃত ঘোষণা করেন। আসমা বেগমকে উন্নত চিকিৎসার জন্য  ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে পাঠানো হয়েছে। 

মোফাজ্জল হোসেন বলেন, কে বা কারা কী কারণে ঘরে ঢুকে তাঁর স্ত্রী-সন্তানের সঙ্গে এ ঘটনা ঘটিয়েছে, তা তিনি বুঝতে পারছেন না।

পুলিশ কর্মকর্তা এমদাদ হোসেন বলেন, কী কারণে কে বা কারা এ হতাহতের ঘটনা ঘটিয়েছে তা তাৎক্ষনিক বলা যাচ্ছে না। তদন্তের পর বিস্তারিত জানানো যাবে। 

 

বিনিউজ/এম আর

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২