ঈদের নামাজ শেষে বাবা-মার কবর জিয়ারত করলেন তারেক রহমান

ছবি” সংগৃহীত।

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নেয়ার পর রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যান এলাকায় গিয়ে প্রয়াত বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৮ মে) সকালে দলীয় সিনিয়র নেতাদের সঙ্গে তিনি সেখানে গিয়ে জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন।

এর আগে সকাল সাড়ে সাতটায় রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে মুসল্লিদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন তিনি। ঈদের এই প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ মন্ত্রিপরিষদের সদস্য, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, বিভিন্ন রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

নামাজের ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়ের পর খুৎবা পাঠ করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাতের জন্য আগে থেকেই ব্যাপক প্রস্তুতি নেয়া হয়। নারীদের জন্য আলাদা প্রবেশপথ ও নামাজের পৃথক ব্যবস্থা রাখা হয়। একই সঙ্গে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিআইপি) অংশগ্রহণকারীদের জন্যও বিশেষ ব্যবস্থা ছিল।

এ ছাড়া মুসল্লিদের অজুর সুবিধা, পর্যাপ্ত ওজুখানা, মেডিকেল টিমসহ প্রয়োজনীয় সব ধরনের সেবা নিশ্চিত করা হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়, যার মধ্যে সাড়ে তিন হাজার নারী মুসল্লির জন্য আলাদা ব্যবস্থা ছিল।

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহিত সাগর ও বাব-এল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা, সংঘাত বাড়ার শঙ্কা

যবিপ্রবিতে সীরাত প্রতিযোগিতা ও ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ

বৃষ্টির কারণে রাজধানীতে ফের বাড়ল সবজির দাম

রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১

মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যারা

কুষ্টিয়ায় ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

৪১টি দেশে চালু হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা

১০

গ্যাস সংকটে ভোগাচ্ছে ভরসার কয়লাও

১১

অদৃশ্য ইশারায় বঙ্গোপসাগরে গ্যাস তোলার চেষ্টা হয়নি

১২