ভোট দেওয়ায় তালাকপ্রাপ্ত সেই গৃহবধূর দায়িত্ব নিলেন তারেক রহমান

ছবি : সংগৃহীত।

স্বামীর নিষেধ উপেক্ষা করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ায় তালাকপ্রাপ্ত ফেনীর গৃহবধূ বিবি জহুরার দায়িত্ব নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 

এছাড়া গৃহবধূকে নগদ অর্থ, নতুন ঘর তৈরিসহ প্রতিমাসে ভরণপোষণের টাকা দেবেন বলে জানিয়েছে বিএনিপি।

তারেক রহমানের নির্দেশে শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ফেনী সদর উপজেলার ধর্মপুর গ্রামে জহুরার শ্বশুরবাড়িতে গিয়ে ‘আমরা বিএনপি পরিবার’ এ ঘোষণা দেয়।

আমরা বিএনপি পরিবারের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।

তিনি জানান, তারেক রহমানের নির্দেশে ঢাকা থেকে আমরা এসেছি। জহুরার সংসার পরিচালনা, সন্তানদের ভরণপোষণ ও পড়ালেখার দায়িত্ব নিয়েছে বিএনপি। 

এ ছাড়া তার সংসার পুনঃস্থাপনে এলাকাবাসীর সহযোগিতা চাওয়া হয়েছে।

তিনি জানান, প্রতিমাসে তার কাছে অর্থ পৌঁছে দেওয়া হবে। দ্রুততম সময়ের মধ্যে জহুরার জন্য ঘর তৈরি করে দেওয়া হবে বলেও তিনি জানান।

প্রসঙ্গত, নিষেধ অমান্য করে ভোট দেওয়ায় ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ড স্বেছাসেবক লীগের সভাপতি ও ধর্মপুর বাঁশতলা এলাকার বাসিন্দা ইসমাইল হোসেন কাওসার তার স্ত্রী বিবি জহুরাকে তালাক দেন। 

এ খবরে স্থানীয় লোকজন কাওসারকে মারধর করে আটকে রাখে। কাওসার ওই এলাকার ইউসূফ হাজারীর ছেলে। এই দম্পতির তিন সন্তান রয়েছে।

কাওসারের মা শরীফা খাতুন জানান, তার ছেলে যে অপরাধ করেছে তার জন্য শাস্তি পেতে হবে। কাওসার ঘরে ফিরতে চাইলে জহুরাকে স্ত্রীর মর্যাদা ফিরিয়ে দিয়ে ফিরতে হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির স্থায়ী কমিটিতে রিজভীসহ নতুন চার সদস্য

৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০২

বেগম খালেদা জিয়া: এক গৃহবধূর ‘আপসহীন’ নেত্রী হয়ে ওঠার গল্প

অবসর সুবিধার টাকা পেতে শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

জনগণের প্রত্যাশা পূরণের বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, নিহত ২

জুলাইয়ের পর খাড়গ দ্বীপে প্রথমবার কাঁচা তেল লোডিং

হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করা হবে : ট্রাম্প

১০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী আজ

১১

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী আজ, বিএনপির নানা কর্মসূচি

১২