২ হাজার মানুষকে বিদেশে পাচার, ভুয়া প্রতিষ্ঠানের হোতা আরজু গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

দুই হাজারের বেশি মানুষকে বিদেশে পাচার করেছে একটি মানবপাচারকারী চক্র। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রের মূলহোতা আরজুকে বনানী থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসআরবি-৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এ তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গ্রেপ্তার আরজু ‘ইমিগ্রেশন লিমিটেড’ নামের একটি ভুয়া প্রতিষ্ঠানের আড়ালে দীর্ঘ এক দশক ধরে মানবপাচার কার্যক্রম চালিয়ে আসছে। সাম্প্রতিক সময়ে একই পরিবারের পাঁচ সদস্যকে ইতালি পাঠানোর কথা বলে শ্রীলঙ্কায় নিয়ে যায় চক্রটি। সেখানে তাদের একটি বাসায় আটকে রেখে নির্যাতন চালানো হয়।

নির্যাতনের একপর্যায়ে চারজন পালিয়ে আসতে সক্ষম হলেও কামরুন নাহার নামের এক নারী সেখানে আটকে থাকেন। পরবর্তীতে তাকে মিশরে পাচার করে চক্রটি। সেখানে তাকে দেহব্যবসা এবং বিভিন্ন অপরাধমূলক কাজে বাধ্য করা হয়। এসআরবির দাবি, ওই নারী দেশে যোগাযোগ করার পর চক্রের মূলহোতার সন্ধান পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর ভিত্তিতে বনানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সংস্থাটি জানায়, পাচারের শিকার ৩৫ জন ব্যক্তি ইতোমধ্যে দেশে পালিয়ে আসতে সক্ষম হয়েছেন। গ্রেপ্তার আরজুর বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এসআরবি আরও জানায়, এই অভিযানসহ এখন পর্যন্ত আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের মোট ২২৩ জন সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে তারা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ হাজার মানুষকে বিদেশে পাচার, ভুয়া প্রতিষ্ঠানের হোতা আরজু গ্রেপ্তার

১

ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৩৯

২

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

৩

অক্টোবরে এয়ারবাসের সঙ্গে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি: বিমানমন্ত্রী

৪

ব্লিচিং পাউডার, জেল ও পামওয়েল দিয়ে তৈরি হচ্ছিল নকল দুধ ; লাখ টাকা জরিমানা

৫

বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার, চুক্তি অক্টোবরে

৬

আস্থার ভাঙা দেয়াল: ঘরে ও বাইরে সন্তান সুরক্ষার উপায়

৭

৫৫ লাখ মানুষের জন্য খাদ্যবান্ধব কর্মসূচি চলছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

৮

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই: দীনেশ ত্রিবেদী

৯

শুল্ক নিয়ে বাংলাদেশকে বড় সুখবর দিল যুক্তরাষ্ট্

১০

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১১

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে বৃহস্পতিবার

১২