ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নেবেন তারেক কন্যা জাইমা

ছবি সংগৃহিত।

আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে এবারের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট। এ আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী আমন্ত্রণ পেয়েছেন।

সেখানে যাওয়া হচ্ছে না তারেক রহমানের। তবে নিজে যেতে না পারলেও মেয়ে জাইমা রহমানকে পাঠাচ্ছেন এই অনুষ্ঠানে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিএনপির একটি বিশ্বস্ত সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবারের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট। এতে উপস্থিত থাকবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিএনপি নেত্রী খালেদা জিয়া বর্তমানে লন্ডনে তারেক রহমানের বাসায় অবস্থান করে সেখান থেকে চিকিৎসা নেওয়ার কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজের জায়গায় মেয়ে জাইমা রহমানকে এই অনুষ্ঠানে প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছেন। আর এর মাধ্যমে বৈশ্বিক কোনো আয়োজনে তারেক কন্যার এটিই হবে প্রথম উপস্থিতি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমীর খসরু মাহমুদ চৌধুরীর ২ ফেব্রুয়ারি ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। তবে জাইমা রহমানের এই আয়োজনে অংশগ্রহণকে বিএনপির পক্ষ থেকে চমক হিসেবে দেখা হচ্ছে। 

জাইমা রহমানের যুক্তরাষ্ট্রে যাওয়া নিয়ে প্রস্তুতিমূলক কাজ চলছে। তার ভিসা ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান তিনি ২ ফেব্রুয়ারি ঢাকা ত্যাগ করবেন। তবে জাইমা রহমানের অংশগ্রহণ সম্পর্কে নিশ্চিত করে কিছু না বলে রহস্য রেখে বলেছেন, অপেক্ষা করুন।"

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট একটি বার্ষিক অনুষ্ঠান। সাধারণত ফেব্রুয়ারির প্রথম বৃহস্পতিবার ওয়াশিংটনে এটি অনুষ্ঠিত হয়।

 

 

বিনিউজ/এম আর


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২