খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তামিমের আবেগঘন পোস্ট

ছবি: সংগৃহীত।

বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও অধিনায়ক তামিম ইকবাল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন বার্তা প্রকাশ করেছেন।

গতকাল শনিবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে তামিম লেখেন, ‘বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি। জীবনে অনেক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে তিনি টিকে থেকেছেন। এবারও সব শঙ্কা দূর করে তিনি হাসিমুখে ফিরবেন। সবাই তার সুস্থতার জন্য দোয়া করি।’

তামিমের এই পোস্ট প্রকাশের পরই তা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলে। মুহূর্তেই হাজারো প্রতিক্রিয়া, মন্তব্য ও শেয়ার জমা হতে থাকে পোস্টটিতে। সমর্থকরা তামিমের প্রশংসার পাশাপাশি তার সঙ্গে কণ্ঠ মিলিয়ে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করেন।

খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা নিয়ে জল্পনা-কল্পনার মধ্যে দেশের বিভিন্ন মহলে দোয়া প্রার্থনা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে ক্রীড়াঙ্গনের অন্যতম জনপ্রিয় মুখ তামিম ইকবালের এই বার্তা ব্যাপক প্রশংসিত হচ্ছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২