ঢাবির জগন্নাথ হলের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

ছবি সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের ভবন থেকে পড়ে সঞ্জয় বাড়াইক নামে আনুমানিক ২৩ বছর বয়সী এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

সোমবার (১৪ জুলাই) ভোরে এই ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, নৃবিজ্ঞানের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী ছিল। সঞ্জয়ের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায়।

চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ মো. মাসুদ আলম। 

তিনি বলেন, ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টাফরা তাকে হাসপাতালে নিয়ে এসেছিলেন। এরপর চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে তাদের কাছ থেকে শুনতে পেরেছি।

এদিকে, জগন্নাথ হলের কর্মচারী মানিক কুমার দাস বলেন, ভোরে এক দারোয়ান তাকে ফোন করে জানান, জগন্নাথ হলের ভিতরে রাস্তার পাশে পড়ে রয়েছে ওই শিক্ষার্থী। সঙ্গে সঙ্গে তিনি সেখানে গিয়ে আরও কয়েকজন মিলে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসেন। পরে হলের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ওই যুবক ভবন থেকে ওখানে পড়ে গেছে। তবে কীভাবে পড়েছে বা লাফ দিয়েছে কি না তা বলতে পারছেন না।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২