নির্দেশনা অমান্য করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখায় কড়া বার্তা

ছবি : সংগৃহীত।

পবিত্র রমজান মাসে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। তবে নির্দেশনা থাকলেও টাঙ্গাইলের কালিহাতিতে কিছু স্কুলে ক্লাস ও অ্যাকাডেমিক কার্যক্রম চালু রাখার অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিষয়টি নিয়ে উপজেলা শিক্ষা অফিস শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের সতর্ক করেছে।

এর আগে ছুটি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং-৩৭.০০.০০০০০৯.০৮.০০২.০২(অংশ)-৭২ অনুযায়ী, সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলোতে পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবেকদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট ৩৬ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

এতে আরো বলা হয়, সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও কালিহাতি উপজেলায় কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠান পাঠদান ও শ্রেণি কার্যক্রম অব্যাহত রেখেছে মর্মে বিভিন্ন মহল হতে অভিযোগ পাওয়া যাচ্ছে; যা সরকারি নিদের্শনার পরিপন্থী। 

নির্দেশনা অনুযায়ী ২৬ মার্চ পর্যন্ত ছুটি নিশ্চিত করার জন্য সব শিক্ষা প্রতিষ্ঠানকে অনুরোধ করা হয়েছে। নির্দেশনা অমান্য করলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২