নিজ গ্রামে বাবার কবরের পাশে শায়িত হবেন শহিদ জসিমের মেয়ে লামিয়া

ছবি সংগৃহিত

ধর্ষণের শিকার হওয়ার পর থেকে দীর্ঘদিন মানসিক যন্ত্রণায় ভুগতে ভুগতে অবশেষে আত্মহননের পথ বেছে নিলেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহিদ জসিমের কলেজপড়ুয়া মেয়ে লামিয়া। 

গতকাল শনিবার (২৬ এপ্রিল) রাতে রাজধানী ঢাকার শেখেরটেকের নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

পটুয়াখালীর দুমকী উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার (২৭ এপ্রিল) নিহত লামিয়ার মরদেহ বাড়িতে এসে পৌঁছালে পাঙ্গাশিয়া ইউনিয়নের নিজ বাড়িতে তারা বাবা শহিদ জসিমের কবরের পাশে তাকে দাফন করা হবে।

গত ১৮ মার্চ শহিদ জসিমের মেয়ে লামিয়া বাবার কবর জিয়ারত করতে পটুয়াখালীর দুমকী উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের নলদোয়ানী এলাকায় যান। এক পর্যায়ে বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ি ফেরার পথে স্থানীয় দুই যুবক দ্ধারা সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। যা এক নির্মম ঘটনার জন্ম দেয়।

পরিবারের সদস্যরা জানান, ধর্ষণের পর থেকে চরম মানসিক অস্থিরতা, অপমানবোধ এবং সামাজিক চাপের কারণে লামিয়া চরম হতাশায় ভুগছিলেন। তাদের ধারণা, মানসিক যন্ত্রণাই শেষ পর্যন্ত তাকে আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।

জানা যায়, ফেরার পথে স্থানীয় সাকিব ও সিফাত নামে দুই যুবক তাকে অনুসরণ করে। একপর্যায়ে মুখ চেপে ধরে পাশের জলিল মুন্সির ভিটা বাগানে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। শুধু তাই নয়, এই পাশবিক ঘটনার ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়। যাতে তিনি কাউকে কিছু না জানান।

পরে ভুক্তভোগী কলেজছাত্রী সাহসিকতার সঙ্গে দুমকি থানায় সাকিব ও সিফাতের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে এবং আদালতের নির্দেশে তাদের জেলহাজতে পাঠানো হয়। বর্তমানে তারা পটুয়াখালী কারাগারে আটক রয়েছেন।

জেলা পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ জানান, জেলা পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত প্রক্রিয়া দ্রুতগতিতে এগিয়ে চলছে এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রশাসন সচেষ্ট রয়েছেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণঅভ্যুত্থানে অংশ নিয়ে পুলিশের গুলিতে নিহত হন লামিয়ার বাবা শহিদ জসিম। তার কিছু দিন পর লামিয়ার এই মর্মান্তিক মৃত্যু যেন নতুন করে এক হৃদয়বিদারক অধ্যায় যোগ করল তার পরিবার ও দেশের ইতিহাসে। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২