রাণবীর কাপুরের ‘শেষ দশক’ মন্তব্যে অভিনয় ছাড়ার জল্পনায় অনুরাগীরা

রাণবীর কাপুরের ‘শেষ দশক’ মন্তব্যে অভিনয় ছাড়ার জল্পনায় অনুরাগীরা

প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রাণবীর কাপূরের অভিনীত ‘রামায়ণ’। ছবিতে ভগবান রামের চরিত্রে তাঁর অভিনয় ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ তুঙ্গে। এরই মধ্যে অভিনেতার একটি মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। তবে কি অভিনয়জীবনের ইতি টানতে চলেছেন রণবীর? তাঁর ‘শেষ দশক’ মন্তব্য শুনে এমনই প্রশ্ন উঠেছে অনুরাগীদের মনে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কাজের ব্যস্ততা নিয়ে কথা বলতে গিয়ে রাণবীর জানান, একের পর এক ছবির শুটিং করে চলেছেন তিনি। কাজের মাঝে তেমন বিরতিও নিচ্ছেন না। সেই প্রসঙ্গেই অভিনেতা বলেন, “আমার মনে হয়, অভিনেতা হিসেবে এটাই আমার শেষ দশক।”

রাণবীরের এমন মন্তব্য শুনে কিছুটা চমকে যান ‘রামায়ণ’-এ তাঁর সহ-অভিনেত্রী সাই পল্লবী। অভিনেতার বক্তব্যের অর্থ বুঝতে চেয়ে তিনি বিষয়টি নিয়ে প্রশ্ন করেন। জবাবে রাণবীর স্পষ্ট করেন, অভিনয় ছেড়ে দেওয়ার কথা তিনি বলতে চাননি। বরং বর্তমানে যে ধরনের গুরুত্বপূর্ণ ও ব্যতিক্রমী চরিত্রে অভিনয়ের সুযোগ পাচ্ছেন, সেই প্রসঙ্গেই তাঁর এই মন্তব্য।

তার কথায়, ‘রামায়ণ’-এর মতো ছবিতে অভিনয়ের সুযোগ পাওয়া তাঁর কাছে বিশেষ প্রাপ্তি। এই ধরনের চরিত্রে কাজ করার সময়কালকেই তিনি নিজের ‘শেষ দশক’ বলে উল্লেখ করেছেন। ফলে তাঁর বক্তব্যের অর্থ যে অবসর নেওয়া নয়, তা পরিষ্কার।

তবে রাণবীরের মন্তব্য ঘিরে ইতোমধ্যেই সমাজমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। প্রিয় অভিনেতা অভিনয় ছেড়ে দিতে পারেন, এমন আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছেন অনুরাগীদের একাংশ। কেউ তাঁকে আরও দীর্ঘ সময় পর্দায় দেখতে চেয়েছেন, কেউ আবার ৮৫ বছর বয়স পর্যন্ত অভিনয় চালিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছেন। তাঁদের মতে, রাণবীরের মতো দক্ষ অভিনেতাকে এখনই পর্দা থেকে হারাতে চান না তাঁরা।

অন্য দিকে, অভিনয়ের পাশাপাশি পরিচালনার প্রতিও আগ্রহ তৈরি হয়েছে অভিনেতার। সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আগামী দু’-তিন বছরের মধ্যে পরিচালনায় হাতেখড়ি করতে চান। আপাতত হাতে থাকা ছবিগুলোর কাজ শেষ করে নিজের প্রথম ছবি পরিচালনার প্রস্তুতি নিতে চান তিনি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথাগত কূটনীতিতে রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব নয়: শামা ওবায়েদ

১

দীপাবলির আমেজে পুত্রকে প্রকাশ্যে আনলেন ভিকি-ক্যাটরিনা

২

১২ বছর পর মাওলানা ফারুকী হত্যা মামলার আসামিদের বিচার শুরু

৩

চুয়াডাঙ্গায় শীত মৌসুমে ৮০ কোটি টাকার খেজুর গুড়-পাটালির বাণিজ্যের সম্ভাবনা

৪

রাণবীর কাপুরের ‘শেষ দশক’ মন্তব্যে অভিনয় ছাড়ার জল্পনায় অনুরাগীরা

৫

বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের লিড ১৬৬ রান, চাপে স্বাগতিকরা

৬

জনমনে আতঙ্ক ছড়াতে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, বলছে ডিএমপি

৭

৩৫ টাকা কেজিতে আমন ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কেনার সিদ্ধান্ত সরকারের

৮

দুর্নীতিতে ধ্বংস হয়েছে সমবায় সমিতি, আইন সংস্কারের আহ্বান রাষ্ট্রপতির

৯

পোল্যান্ডে পর্যটন এলাকায় বন্দুকধারী তরুণের তাণ্ডব, নিহত ৯

১০

মেডিকেল ও ডেন্টালে আবেদন ও পরীক্ষার তারিখ প্রকাশ

১১

নতুন শিক্ষাবর্ষের প্রাথমিকের বই ছাপা প্রায় শেষ, মাধ্যমিকের বাকি বড় অংশ

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।