নতুন ট্রেনের দাবিতে নোয়াখালীতে রেলপথ অবরোধ

ছবি সংগৃহিত।

ঢাকা-নোয়াখালী রুটে বরাদ্দকৃত নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’ দ্রুত চালুর দাবিতে রেলপথ অবরোধ করেছে স্থানীয়রা। 

রোববার (৪ মে) সকাল ৬ টা থেকে সাড়ে ৭ টা পর্যন্ত মাইজদী কোর্ট স্টেশনে সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় আন্দোলনকারীরা সোনাপুর থেকে ছেড়ে আসা আন্তঃনগর উপকুল এক্সপ্রেস ট্রেনটির সামনে লাল পতাকা হাতে নিয়ে অবস্থান নিয়ে ট্রেনটি অবরোধ করে রাখে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার আহ্বায়ক মো. আরিফুল ইসলাম বলেন, ‘২০২৩ সালে ঢাকা-নোয়াখালী রুটে “সুবর্ণচর এক্সপ্রেস” নামে নতুন আন্তনগর ট্রেন বরাদ্দ দেওয়া হলেও এখনও তা চালু হয়নি।

এই রুটের যাত্রীরা প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন। ফলে বাস সিন্ডিকেট নানাভাবে সাধারণ মানুষকে জিম্মি করছে। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী ও রোগীদের জন্য নির্ভরযোগ্য ট্রেন সার্ভিস অত্যন্ত জরুরি।’

এ সময় আটকা পড়া ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেনের যাত্রীরা বলেন, ‘আমরা সাময়িক কষ্ট পেলেও তাদের দাবির সঙ্গে একমত। নোয়াখালীতে বাস মালিকদের সিন্ডিকেটের কারণে নতুন বরাদ্দ হওয়া ট্রেনটি চালুই করতে পারেনি। আমরা দ্রুত “সুবর্ণচর এক্সপ্রেস” ট্রেনটি চালুর দাবি জানাই।’

এ বিষয়ে মাইজদী কোর্ট স্টেশনের দায়িত্বে থাকা স্টেশন মাস্টার মোহাম্মদ কামরুজ্জামান জানান, বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে। তারা কি সিদ্ধান্ত দেয় সেই অপেক্ষায় রয়েছে সবাই।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরমে পানিশূন্যতা এড়াতে যে সচেতনতা জরুরি

মধ্যপ্রাচ্য সংকটের ‘সামরিক সমাধান নেই’ : জাতিসংঘ মহাসচিব

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান

শাপলা চত্বরের ঘটনার মামলায় আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন

উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

বাঁশির সুরে সুরে লাল মিয়ার গল্প

উইলস লিটলে মডেল টেস্টের নামে বাড়তি অর্থ আদায়!

বাবা হারালেন অভিনেত্রী বন্যা মির্জা

দুই মাসে ‘ট্র্যাপে ফেলে’ মিরপুরে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তার

শক্তি পরীক্ষার লড়াইয়ে জিতলো কোন দল

১০

আগামী দুই মাসেও জ্বালানি তেলের সংকট হবে না

১১

বাংলাদেশিসহ ৫ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন

১২