মোংলা বন্দর দিয়ে শুরু হয়েছে রেলে পণ্য পরিবহন

ছবি সংগৃহিত।

মোংলা বন্দর দিয়ে শুরু হয়েছে রেলে পণ্য পরিবহন। 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ৩০টি ওয়াগনের মাধ্যমে এক হাজার ৫০ টন চিটাগুড় সিরাজগঞ্জের বাঘাবাড়িতে নেয়া হয়। বাকিগুলো সড়কপথে ও রেলে ধাপে ধাপে নেয়া হবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মো. মাকরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি গণমাধ্যমকে জানান, ৬ ফেব্রুয়ারি পানামা পতাকাবাহী এমটি ডলফিন-১৯ জাহাজে করে পাঁচ হাজার ৫০০ টন চিটাগুড় আমদানি হয়। এরপর সেই পণ্য খালাস করে মোংলা বন্দরের ইউনাইটেড রিফাইনারি অ্যান্ড বাল্ক স্টোরেজ লিমিটেডে সংরক্ষণ করা হয়েছিল। সেখান থেকে শুক্রবার দুপুর হতে রেলে করে সিরাজগঞ্জের বাঘাবাড়ির ডিপোতে নেওয়া শুরু হয়।

মোংলা বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন এক কর্মকর্তা না প্রকাশ না করার শর্তে বলেন, শুক্রবার মোংলা বন্দর দিয়ে রেলযোগে যে পণ্য পরিবহন হয়, সেটি অনানুষ্ঠানিক। এটি আনুষ্ঠানিক না। খুলনা-মোংলা রেলপথ নিয়ে মহাপরিকল্পনা রয়েছে। তবে সেসব পরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সরকারকে উদ্যোগ নিতে হবে।

মোংলা বন্দর বার্থ-শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ জাহিদ হোসেন বলেন, পণ্য পরিবহনের ট্রেন চালু না হওয়ায় এ প্রকল্প থেকে ব্যবসায়ীরা কোনো সুফল পাচ্ছে না। ব্যবসায়ীদের সুফল পেতে হলে মোংলা বন্দর থেকে সরাসরি দেশের বিভিন্ন অঞ্চলে এবং আন্তর্জাতিকভাবে পণ্য পরিবহনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

জানা যায়, বিগত আওয়ামী সরকারের আমলের অন্যতম মেগাপ্রকল্প ছিল খুলনা-মোংলা রেলপথ। এ প্রকল্পের উদ্দেশ্য ছিল, মোংলা বন্দরের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্থাপনের পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গেও পণ্য পরিবহন সুগম করা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২