শুটিং চলাকালে জলে ডুবে মারা গেলেন অভিনেতা রাহুল

ছবি: সংগৃহীত।

পশ্চিমবঙ্গের দিঘাসংলগ্ন তালসারি সৈকতে শুটিং করতে গিয়ে মর্মান্তিকভাবে মারা গেলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। গতকাল রোববার একটি ধারাবাহিকের শুটিং চলাকালে এ দুর্ঘটনা ঘটে। তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর।

‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ে অংশ নিতে ওই দিন ইউনিটসহ তালসারিতে গিয়েছিলেন রাহুল। শুটিংয়ের একপর্যায়ে তিনি সমুদ্রে নামেন। এরপরই হঠাৎ পানিতে তলিয়ে যান। ঘটনাটি টের পেয়ে টেকনিশিয়ানরা দ্রুত তাঁকে উদ্ধারের চেষ্টা করেন।

ইউনিটের সদস্যদের ভাষ্য অনুযায়ী, কিছু সময় পানির নিচে থাকার পর তাঁকে উদ্ধার করা হয়। দ্রুত দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। চিকিৎসকেরা পরে তাঁকে মৃত ঘোষণা করেন।

সহ-অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় জানান, শুটিং শেষ হওয়ার পর এ দুর্ঘটনা ঘটে। আমরা শুটিং শেষ করে মধ্যাহ্নভোজে গিয়েছিলাম। রাহুল বলেছিল, সে আরও কয়েকটি শট দিয়ে আসবে। কিন্তু এমন ঘটনা ঘটবে, ভাবতেই পারিনি। সুস্থ, প্রাণবন্ত একজন মানুষ এভাবে চলে যাবে, এটা মানা খুব কঠিন।

তবে, ঘটনার সঠিক কারণ এখনো স্পষ্ট নয়। প্রাথমিকভাবে পানিতে ডুবে মৃত্যুর ঘটনাই সামনে আসছে, তবে ময়নাতদন্তের প্রতিবেদন এলে বিস্তারিত জানা যাবে।

১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্ম নেওয়া রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের পরিচিত মুখ। ৪৫০টির বেশি নাটকে অভিনয় করেছেন তিনি। তাঁর অভিনীত প্রথম সিনেমা ‘চিরদিনই তুমি যে আমার’ বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। এ ছাড়া ‘জ্যাকপট’, ‘পরান যায় জ্বলিয়া রে’, ‘কাগজের বউ’, ‘আকাশ অংশত মেঘলা’সহ কয়েকটি জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন।

ব্যক্তিজীবনে ২০১০ সালে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে বিয়ে করেন রাহুল। তাঁদের এক পুত্রসন্তান রয়েছে। ২০১৭ সাল থেকে আলাদা থাকা শুরু করেন তাঁরা, পরে বিচ্ছেদ হয়। সম্প্রতি ‘সহজকথা’ নামে একটি পডকাস্ট শুরু করেছিলেন তিনি, যা দর্শকমহলে সাড়া ফেলেছিল।

তালসারি সৈকতের শুটিং স্পটে এমন মর্মান্তিক দুর্ঘটনায় জনপ্রিয় এই অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো বিনোদন অঙ্গনে


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

১

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬

২

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি ছানোয়ার

৩

ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া সেই পুলিশ সদস্য ৩ দিনের রিমান্ডে

৪

চুয়াডাঙ্গা জেলা পুলিশের ৩২তম পুলিশ সুপার হিসেবে মেহেদী শাহরিয়ারের যোগদান

৫

৬০০ বছরের পুরোনো মসজিদের একাংশ অপসারণ ঘিরে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

৬

প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৭

ম্যাডোনা জিতলেন ৭ পুরস্কার, টেইলর গড়লেন রেকর্ড

৮

মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের আশ্বাস জামায়াতের

৯

হাম ও উপসর্গে মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই

১০

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

১১

বাংলাদেশে স্বাস্থ্যখাতে পাকিস্তানি বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

১২