১২ দিনের ব্যবধানে খুলনায় ফের রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি

১২ দিনের ব্যবধানে খুলনায় ফের রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি

খুলনায় আবারও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির মুখ কালি দিয়ে ঢেকে দিয়েছে দুর্বৃত্তরা। আগেরবার একই প্রতিকৃতি বিকৃত করার ১২ দিনের মাথায় রোববার (২২ নভেম্বর) ফের এ ঘটনা ঘটল। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।

রোববার দুপুরে নগরের পুরাতন যশোর রোডের পাশে রেলস্টেশনসংলগ্ন দেয়ালে আঁকা প্রতিকৃতিটির মুখে কালি দেখতে পান পথচারীরা।

জানা গেছে, গত ৫ নভেম্বর নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করতে খুলনায় আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর আগমন উপলক্ষে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) উদ্যোগে নগরের রেলস্টেশনের দেয়ালে বিভিন্ন ঐতিহাসিক ও সাংস্কৃতিক বিষয় তুলে ধরে গ্রাফিতি আঁকা হয়। সেখানে জুলাই অভ্যুত্থান, সুন্দরবন, ষাটগম্বুজ মসজিদ ও পাটশিল্পের পাশাপাশি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলামসহ খুলনা অঞ্চলের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি স্থান পায়।

সরেজমিনে দেখা গেছে, পুরাতন যশোর রোডের পাশের ওই দেয়ালে ফকির লালন সাঁই, চিত্রশিল্পী এস এম সুলতান, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মাইকেল মধুসূদন দত্তের প্রতিকৃতি রয়েছে। তবে অন্য প্রতিকৃতিগুলো অক্ষত থাকলেও শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের মুখ কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।

এর আগে গত ৬ নভেম্বর একই প্রতিকৃতিতে কালি লাগিয়ে মুখ বিকৃত করে দেয় দুর্বৃত্তরা। পরে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নিজে ঘটনাস্থলে উপস্থিত থেকে শিল্পীদের দিয়ে প্রতিকৃতিটি নতুন করে আঁকানোর ব্যবস্থা করেন। কিন্তু ১২ দিনের ব্যবধানে আবারও একই ধরনের ঘটনা ঘটল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ২৭ পুলিশ সদস্যকে পুরস্কৃত করলেন পুলিশ সুপার

১

"শেখ হাসিনাকে বিমানে নাকি হেঁটে হস্তান্তর, সিদ্ধান্ত হবে ভারতের সঙ্গে আলোচনায়"

২

বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই গ্রেফতার হবেন শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৩

না ফেরার দেশে অভিনেতা সোহেল খান

৪

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

৫

যৌথ সামরিক মহড়া দেখতে আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী

৬

ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশের বিভিন্ন অঞ্চল

৭

আগুন সন্ত্রাসে আতঙ্কিত নয় জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৮

টিটন হত্যা মামলায় সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে

৯

বিদেশি বিনিয়োগ সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১০

সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের জামিন নামঞ্জুর

১১

৩৩,৩৪৯ খাতার ফল বদলেছে এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।