বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই গ্রেফতার হবেন শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই গ্রেফতার হবেন শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিদেশে বাংলাদেশের যেকোনো কূটনৈতিক মিশনে প্রবেশ করলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।মঙ্গলবার (২৪ নভেম্বর) বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

শামা ওবায়েদ বলেন, মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তিকে পাসপোর্ট কিংবা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার সুযোগ নেই। শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাকে গ্রেফতার করে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনাকে আসামি হিসেবে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার কোনো বিমান বা বিশেষ পরিবহনের ব্যবস্থা করবে না।

এর আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারেও একই ধরনের অবস্থানের কথা জানিয়েছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ওই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলেই তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে।

মঙ্গলবারের ব্রিফিংয়ে সাইবার নিরাপত্তা সংশোধনী আইনসহ দেশের বিভিন্ন বিষয়ে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের অবহিত করা হয়। এতে আইনমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিম্নতম মজুরি নিয়ে মতবিরোধ, মালিকপক্ষ ১৫,৭০০ শ্রমিকপক্ষ ২২ হাজারে অনড়

১

চুয়াডাঙ্গায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ২৭ পুলিশ সদস্যকে পুরস্কৃত করলেন পুলিশ সুপার

২

"শেখ হাসিনাকে বিমানে নাকি হেঁটে হস্তান্তর, সিদ্ধান্ত হবে ভারতের সঙ্গে আলোচনায়"

৩

বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই গ্রেফতার হবেন শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৪

না ফেরার দেশে অভিনেতা সোহেল খান

৫

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

৬

যৌথ সামরিক মহড়া দেখতে আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী

৭

ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশের বিভিন্ন অঞ্চল

৮

আগুন সন্ত্রাসে আতঙ্কিত নয় জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৯

টিটন হত্যা মামলায় সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে

১০

বিদেশি বিনিয়োগ সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১১

সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের জামিন নামঞ্জুর

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।