চীনা নাগরিকের হারানো ফোন ৪৮ ঘণ্টায় উদ্ধার করল র‍্যাব

ছবি সংগৃহীত

রাজধানীর উত্তরা থেকে হারিয়ে যাওয়া চীনা নাগরিকের আইফোন ১৫ প্রো ম্যাক্স মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে র‌্যাব-১০।

বৃহস্পতিবার (৬ মার্চ) রাজধানীর ডেমরা থানাধীন কোনাপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মোবাইলসহ অন্যান্য মূল্যবান সামগ্রী উদ্ধার করা হয়। র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এই তথ্য নিশ্চিত করেছেন।

অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১০ ছায়াতদন্ত শুরু করে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ডেমরা থানার কোনাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে হারানো মোবাইল উদ্ধার করে।

জানা যায়, চীনা ওই নাগরিক ঢাকা উত্তরা ১১ নম্বর সেক্টরে বসবাস করেন। গত সোমবার (৪ মার্চ) বিকেল ৫টা ২০ মিনিটে উত্তরার ১৪ নম্বর রোড এলাকা থেকে তার ব্যবহৃত আইফোন, নগদ ৩০ হাজার টাকা, ব্যাংক কার্ড ও ওয়ালেট হারিয়ে যায়। এ ঘটনায় তিনি উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং র‌্যাব-১০-এর কাছে মোবাইল উদ্ধারের জন্য অভিযোগ জানান। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

ভারতে এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

১০

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

১১

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

১২