আ. লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীতে টানা বিক্ষোভ, বাদ জুমা মহাসমাবেশের ঘোষণা

ছবি সংগৃহিত।

আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে শুক্রবার (৯ মে) বাদ জুমা রাজধানীর ফোয়ারা চত্বরে বড় জমায়েতের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

এই কর্মসূচিকে ঘিরে যমুনার আশপাশের এলাকা কার্যত বিক্ষোভ কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা থেকে শুরু হওয়া ছাত্র-জনতার অবস্থান কর্মসূচি টানা চলেছে শুক্রবার সকাল পর্যন্ত।

সকাল সাড়ে ৮টার দিকে চলমান বিক্ষোভ কর্মসূচি থেকে সমাবেশের আনুষ্ঠানিক ঘোষণা দেন হাসনাত। পরে এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আজ বাদ জুমা সার্ক ফোয়ারা চত্বরে প্রমাণ হবে, জনগণ কারা এবং কারা আওয়ামী লীগ নিষিদ্ধ দেখতে চায়।’

বিভিন্ন রাজনৈতিক ও ধর্মভিত্তিক সংগঠনের নেতাকর্মীরা এতে যোগ দিচ্ছেন ধারাবাহিকভাবে। সকাল থেকে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখার শতাধিক নেতাকর্মী বিক্ষোভে অংশ নেন সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে। রাত একটার পর হেফাজতে ইসলামের একটি প্রতিনিধি দল সেখানে উপস্থিত হয়। রাত দেড়টায় আসে এবি পার্টির নেতাকর্মীরা, আর রাত দুইটার দিকে যোগ দেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সমাবেশকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ফোয়ারা চত্বর ও যমুনার আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি চোখে পড়ার মতো। তবে এখনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২