পোস্টাল ভোটে নিবন্ধন ১৫ লাখ ৩৩ হাজার: অর্ধেকের বেশি প্রবাসী

ছবি: সংগৃহীত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশে ও দেশের বাইরে মিলিয়ে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে প্রবাসী ভোটারের সংখ্যা ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন।

আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

নির্বাচন কমিশনের বরাতে প্রেস সচিব বলেন, পোস্টাল ব্যালটের জন্য অনলাইন নিবন্ধন সোমবার শেষ হয়েছে। নিবন্ধনকারীদের মধ্যে দেশের ভেতরে রয়েছেন ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন। যারা নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবেন অথবা ভোটের দিন নিজ নিজ এলাকায় উপস্থিত থাকতে পারবেন না।

শফিকুল আলম বলেন, বিভিন্ন হিসাবে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশির সংখ্যা প্রায় দেড় কোটির কাছাকাছি। দেশের অর্থনীতি প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর অনেকাংশে নির্ভরশীল হলেও রাজনৈতিক প্রক্রিয়ায় তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করতে অতীতে তেমন উদ্যোগ দেখা যায়নি। প্রথমবারের মতো সেই ঘাটতি পূরণে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়ার পর থেকেই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হবে বলে জানান প্রেস সচিব।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

কারাগারের নিরাপত্তা ঢেলে সাজাতে বসছে এআই ক্যামেরা

সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১০

নিজেদের চরকায় তেল দিন, সমালোচকদের কড়া জবাব নেইমারের

১১

আজ দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

১২