গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

ছবি: সংগৃহীত

গণভোটের রায় বাস্তবায়ন না হলে ‘জুলাইয়ের আকাঙ্ক্ষা’ বাস্তবায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি। তিনি সরকারের প্রতি গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান।

জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামী কদমতলী থানার উদ্যোগে শহীদদের স্মরণে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম বুলবুল বলেন, চব্বিশের জুলাই বিপ্লবের মাধ্যমে দেশ একটি নতুন বাংলাদেশ পেয়েছে। এই বাংলাদেশকে বসবাসযোগ্য, মানবিক, নিরাপদ, ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। সে লক্ষ্য বাস্তবায়নে সংবিধান ও রাষ্ট্রকাঠামোর সংস্কার প্রয়োজন। তবে সরকারের লক্ষ্য সংবিধান সংস্কার নয়, বরং সংশোধন করা।

তিনি বলেন, স্বাধীনতার পর প্রতিটি সরকার সংবিধান সংশোধন করেছে, কিন্তু এতে জনগণের কোনও উপকার হয়নি। সরকারগুলো নিজেদের প্রয়োজনেই সংবিধান সংশোধন করেছে। বর্তমান সরকারও একই পথে হাঁটছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, সংবিধান সংস্কার হলে দলীয়করণের সুযোগ থাকবে না।

অনুষ্ঠানে মহানগরীর মজলিসে শুরার সদস্য আব্দুর রহিম জীবনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপি এবং মহানগরীর কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খান।

এ সময় আরও উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী দক্ষিণ থানা আমির নওশাদ আলম ফারুক, শ্যামপুর থানা আমির মাওলানা জাকির হুসাইন, কদমতলী পূর্ব থানা আমির ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন এবং কদমতলী উত্তর থানা আমির মাওলানা জুনায়েদসহ অন্যান্য নেতারা। আলোচনা সভা শেষে নেতারা এতিম শিশুদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।

নূরুল ইসলাম বুলবুল আরও বলেন, ২০২৫ সালের ১৩ নভেম্বর প্রেসিডেন্সিয়াল অর্ডারের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। একই আদেশে একই দিনে দুটি ভোট হলেও বিএনপি একটি বৈধ এবং অন্যটিকে অবৈধ বলছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন বৈধ হলে গণভোটও অবৈধ হতে পারে না। জনগণকে বিভ্রান্ত না করে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

কারাগারের নিরাপত্তা ঢেলে সাজাতে বসছে এআই ক্যামেরা

সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজেদের চরকায় তেল দিন, সমালোচকদের কড়া জবাব নেইমারের

আজ দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

১০

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১১

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২৫

১২