সড়কে শৃঙ্খলা ফেরাতে পোর্টেবল সিগন্যাল লাইট চালু

ছবি: সংগৃহীত।

সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানো ও যানজট কমাতে নতুন উদ্যোগ নিয়েছে পুলিশ। এখন থেকে ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যবহার করা হচ্ছে পোর্টেবল সিগন্যাল লাইট।

মঙ্গলবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ–এর মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ–পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই সিগন্যাল লাইটগুলো সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হওয়ায় ব্যয় তুলনামূলক কম। এগুলো হালকা ও সহজে বহনযোগ্য হওয়ায় প্রয়োজন অনুযায়ী দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে স্থাপন করা যায়। রাস্তার ধরন অনুযায়ী যেকোনো মোড় বা পয়েন্টে তাৎক্ষণিকভাবে বসানো সম্ভব।

প্রাথমিকভাবে হাইওয়ে পুলিশ এসব সিগন্যাল লাইট ব্যবহার শুরু করেছে। বিশেষ করে যেসব মহাসড়কে স্থায়ী সিগন্যাল নেই, সেখানে যানজট নিয়ন্ত্রণে এগুলো কার্যকর ভূমিকা রাখছে বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশের ভাষ্য, ট্রাফিক ব্যবস্থাপনায় প্রযুক্তির এ ব্যবহার সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং চালকদের সচেতনতা বাড়াতে সহায়ক হবে। পর্যায়ক্রমে এই ব্যবস্থার পরিধি আরও বাড়ানো হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধের মামলা: সাবেক এমপি গোলাপকে জিজ্ঞাসাবাদের অনুমতি

৩ দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

সরকারের পাঁচ মাসেও পরিবর্তন আসেনি, ঘুষখোররা এখনও সক্রিয়: মির্জা ফখরুল

জাপানে ভূমিকম্পে মৃত বেড়ে ১৭, বিদ্যুৎ-পানির সংকট

সারে ভর্তুকির অর্ধেক সুবিধা পান বড় ভূমি মালিকেরা

মতামত দিতে সময় বাড়ানোর দাবি টিআইবির

২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারত পালানোর চেষ্টা, দুই কর্মকর্তা আটক

ঘনিষ্ঠ দৃশ্যের কথা বলে হেনস্থা, কী ঘটে অভিনেত্রীর সঙ্গে

ভিসি নিয়োগে প্রাধান্য ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের

শতকের ঘরে সবজি, কাঁচা মরিচ ৪০০ টাকা

১০

দুদকের নতুন সচিব হলেন সাইদুর রহমান খান

১১

শিক্ষার্থীদের আসল শত্রু হলো আরএসএস: রাহুল গান্ধী

১২