গর্ভাবস্থায় প্যারাসিটামল সেবনে সন্তানের অটিজমের ঝুঁকি: গবেষণা

ছবি: সংগৃহীত

পৃথিবীর সবচেয়ে পরিচিত ও বহুল ব্যবহৃত ওষুধগুলোর মধ্যে অন্যতম প্যারাসিটামল। জ্বর বা ব্যথা হলে অনেকেই বিনা দ্বিধায় এই ওষুধ সেবন করেন। বাংলাদেশের বাজারেও এটি পাওয়া যায় নানান নামে- নাপা, এইস, রেনোভা, রিসেট, ফাস্ট, এটিপি, সিটাম, লংপারা, জি-প্যারাসিটামল, ফিভা ইত্যাদি। কিন্তু নতুন গবেষণা বলছে, গর্ভাবস্থায় এই ওষুধ সেবন হতে পারে শিশুর জীবনের জন্য ভয়াবহ ঝুঁকির কারণ।

গর্ভাবস্থায় জনপ্রিয় ব্যথানাশক ওষুধ প্যারাসিটামল (অ্যাসিটামিনোফেন) সেবন করলে সন্তানের অটিজম ও এডিএইচডি (মনোযোগ ঘাটতি ও অতিসক্রিয়তা সমস্যা) ঝুঁকি বাড়তে পারে। সম্প্রতি এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

হার্ভার্ড স্কুল অব পাবলিক হেলথ ও যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই হাসপাতালের গবেষকেরা এ গবেষণা চালান। তারা ৪৬টি পুরোনো গবেষণার তথ্য বিশ্লেষণ করেন, যেখানে ১ লাখেরও বেশি মানুষের তথ্য অন্তর্ভুক্ত ছিল। গর্ভের কোন পর্যায়ে (প্রথম, দ্বিতীয়, তৃতীয় ত্রৈমাসিক বা পুরো গর্ভকাল) মায়েরা প্যারাসিটামল সেবন করেছেন—সে তথ্যও খতিয়ে দেখা হয়।

গবেষণার ফলাফলে দেখা যায়, গর্ভাবস্থায় প্যারাসিটামল সেবনের সঙ্গে সন্তানের নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার (স্নায়বিক বিকাশজনিত সমস্যা)–এর সম্পর্ক রয়েছে। বিশেষ করে অটিজম ও এডিএইচডি ঝুঁকি বেড়ে যায়। গবেষকেরা বলেন, প্যারাসিটামল যেহেতু বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ওষুধগুলোর একটি, তাই অল্প ঝুঁকিও জনস্বাস্থ্যের জন্য বড় প্রভাব ফেলতে পারে।

তবে বিশেষজ্ঞদের পরামর্শ হলো, গর্ভবতী নারীরা হঠাৎ করে ওষুধ সেবন বন্ধ করবেন না। মাউন্ট সিনাই হাসপাতালের জনস্বাস্থ্যবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও গবেষক ডা. ডিডিয়ার প্রাডা বলেন, চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ করা উচিত নয়। কারণ, অনিয়ন্ত্রিত ব্যথা বা জ্বরও শিশুর জন্য ক্ষতিকর হতে পারে। তিনি আরও বলেন, নিরাপদ বিকল্প ওষুধবিহীন উপায় নিয়েও চিকিৎসকের সঙ্গে আলোচনা করা দরকার।

এ ছাড়া আগের কিছু গবেষণায় দেখা গেছে, দীর্ঘদিন প্যারাসিটামল সেবনে পাকস্থলী ও অন্ত্রের রক্তক্ষরণের ঝুঁকি, কিডনির দীর্ঘমেয়াদি সমস্যা, হৃদযন্ত্রের ব্যর্থতা ও উচ্চ রক্তচাপের ঝুঁকিও বাড়তে পারে


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২