ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান

ছবি সংগৃহীত।

পাকিস্তান আরও একটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। চলতি মাসের ৬ থেকে ৭ মে রাতের কোনো এক সময় কাশ্মীরের শ্রীনগরের পূর্বাঞ্চলীয় পামপুর এলাকায় ভারতীয় বিমান বাহিনীর একটি মিরাজ ২০০০ ফাইটার জেট ভূপাতিত করা হয় বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

এ যুদ্ধবিমান ধ্বংসের পর পাকিস্তানের দাবি অনুযায়ী, মোট ৬টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হলো চলমান উত্তেজনার মধ্যে।

বৃহস্পতিবার (১৫ মে) কামরায় পাকিস্তান বিমান বাহিনীর একটি অপারেশনাল ঘাঁটি পরিদর্শনে গিয়ে তিনি এই দাবি করেন। এ নিয়ে পাকিস্তান মোট ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করল। এর আগে দেশটি রাফাল, মিগ-২৯ ও এসইউ-৩০ মডেলের মোট পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার কথা জানিয়েছিল।

পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া শাখা আইএসপিআর জানিয়েছে, এদিন প্রধানমন্ত্রী সামরিক পাইলট, প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের সঙ্গে দেখা করে তাদের পেশাদারিত্বের প্রশংসা করেছেন।

 

শেহবাজ শরিফ বলেন, ভারতের আগ্রাসনের জবাবে পাকিস্তান সংযম দেখিয়েছে, কিন্তু একই সঙ্গে কৌশলগতভাবে শক্ত প্রতিরোধও গড়ে তুলেছে। আমাদের সশস্ত্র বাহিনীর নিখুঁত প্রতিক্রিয়া শত্রুর সামরিক শক্তিকে বড় ধাক্কা দিয়েছে।

তিনি আরও বলেন, সেনাপ্রধানের নেতৃত্বে প্রতিটি বাহিনী যেভাবে দায়িত্বশীলতা ও সাহসিকতা দেখিয়েছে, তাতে গোটা জাতি গর্বিত।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২