যুদ্ধবিরতি অব্যাহত রাখতে একমত পাকিস্তান ও আফগানিস্তান

ছবি : সংগৃহীত।

যুদ্ধবিরতির চালিয়ে যেতে সম্মত হয়েছে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান ও আফগানিস্তান। তবে তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় শুক্রবার (৩১ অক্টোবর) ভোরে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতির আলোচনায় অগ্রগতি হয়েছে। 

বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান ও আফগানিস্তান উভয়ে যুদ্ধবিরতির ধারাবাহিকতা অব্যাহত রাখতে সম্মত হয়েছে। যুদ্ধবিরতি সংক্রান্ত বিভিন্ন শর্ত নিয়ে আগামী ৬ নভেম্বর ইস্তাম্বুলে দুই দেশের প্রতিনিধিরা বৈঠক করবেন। সেই বৈঠকের আগ পর্যন্ত যাতে কোনো সংঘাত না হয়— সে ব্যাপারে পাকিস্তান ও আফগানিস্তানের সরকার সজাগ থাকবে বলেও সিদ্ধান্ত নিয়েছেন দুই দেশের সরকারি প্রতিনিধিরা।

এতে আরও বলা হয়েছে, তুরস্ক ও কাতার ভবিষ্যতেও দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতার জন্য পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে কাজ করবে।

তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘আফগানিস্তান প্রতিবেশী সব দেশের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চায়। পাকিস্তানের সঙ্গেও পারস্পরিক সম্মান ও নিরাপত্তা রক্ষার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, ‘তুরস্ক ও কাতার আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। তুরস্ক আমাদের পাকিস্তান-ভারত সংঘাতেও প্রকাশ্যে সমর্থন জানিয়েছিল—আমরা তাদের মতামতকে শ্রদ্ধা করি।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ আসনে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান দিলেন প্রধানমন্ত্রী

লোহিত সাগর ও বাব-এল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা, সংঘাত বাড়ার শঙ্কা

যবিপ্রবিতে সীরাত প্রতিযোগিতা ও ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ

বৃষ্টির কারণে রাজধানীতে ফের বাড়ল সবজির দাম

রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১

মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যারা

কুষ্টিয়ায় ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১০

৪১টি দেশে চালু হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা

১১

গ্যাস সংকটে ভোগাচ্ছে ভরসার কয়লাও

১২