সলঙ্গায় দেড় শতাধিক পরিবার পেল ঈদ উপহার

ছবি: সংগৃহীত।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সলঙ্গায় দেড় শতাধিক অসহায়, দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘প্রিয় সলঙ্গার গল্প’ ফেসবুক গ্রুপ।

আজ বুধবার (১৮ মার্চ) সকাল ১০টায় সলঙ্গা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার হলরুমে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অসহায়, দরিদ্র নারী-পুরুষদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন সংগঠনের সদস্যরা। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল, চিনি, দুধ, লাচ্ছা, আলু, পেঁয়াজ, লবণ, তেল, ডাল ও সাবান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গ্রুপটির চিফ অ্যাডমিন শাহ আলম মাস্টার। বক্তারা বলেন, ‘প্রিয় সলঙ্গার গল্প’ দীর্ঘদিন ধরে সলঙ্গা এলাকার অসহায়, দরিদ্র ও দিনমজুর মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মানবকল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

সলঙ্গা বাজারের ব্যবসায়ী ও জুম ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী কে এম আমিনুল ইসলাম হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শিল্পপতি রফিকুল ইসলাম শফি তালুকদার, শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, সলঙ্গা ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ কে এম আব্দুল মজিদ, সহকারী অধ্যাপক আব্দুল মান্নান সরকার, উপদেষ্টা আব্দুস ছালাম মাস্টার, প্রভাষক তাজউদ্দীন ও আব্দুর রহিম মাস্টারসহ অনেকে।

অনুষ্ঠানে সংগঠনের তরুণ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহিদুল ইসলাম, হারুনুর রশিদ, নাজমুল হুদা, তুষার আহমেদ, সজীব আহমেদ জয়, রেদওয়ান, ইয়াসমিন, চাঁদনী ও সোয়া মনি প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস এম ফারুক হায়দার।

 

বক্তারা আরও জানান, সংগঠনটি ঈদ সামগ্রী বিতরণের পাশাপাশি শীতবস্ত্র বিতরণ, টিউবওয়েল স্থাপন, কন্যাদান এবং মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবির নেতাকে গুলি : আনিসুরসহ ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

দেশের আরও ১০ জেলায় রেল সংযোগ চালু করা হবে : রেলমন্ত্রী

দেশের আরও ১০ জেলায় রেল সংযোগ চালু করা হবে : রেলমন্ত্রী

অডিশনে বারবার প্রত্যাখ্যাত, ইন্ডাস্ট্রির অন্ধকার দিক তুলে ধরলেন অভিনেত্রী

নিউইয়র্কের প‌থে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, সঙ্গীদের ওপর ডিম নিক্ষেপ

ব্রাজিলের দুঃসংবাদ, গ্রুপ পর্বে আর খেলতে পারবেন না নেইমার

‘পেড্ডি’ বিতর্কের মাঝে নতুন করে আলোচনায় জাহ্নবী

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে যে বার্তা দিলেন অর্থমন্ত্রী

মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ

১০

বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা নিয়ে দিল্লির নতুন তৎপরতা

১১

নিউজিল্যান্ডের সাথে ২-২ গোলে ড্র করলো ইরান

১২