হাসিনার মতো করে কেউ ক্ষমতায় আসার স্বপ্ন দেখবেন না : ডা. মিতু

ছবি : সংগৃহীত।

হাসিনার মতো করে কেউ ক্ষমতায় আসার স্বপ্ন দেখবেন না বলে মন্তব্য করেছেন ‎জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডেপুটি চিফ অর্গানাইজার ডা. মাহমুদা আলম মিতু। 

এবার ভোটের দিন নারীরাই ভোটকেন্দ্র পাহারা দেবেন বলেও মন্তব্য করেন তিনি।

‎শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় নিবার্চনী ঐক্য জোটের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে মিতু বলেন, আপনি এসে চেয়ারম্যান হয়েছেন।

আমাদের ‘গুপ্ত’ বলেন, আপনি যে দেশে আসতে পেরেছেন, সেটাও আমাদের জন্য। হাসিনা ‘রাজাকার’ বলেই পতন হয়েছিল, আপনাদেরও ‘গুপ্ত’ বলার কারণেই পতন হবে।

এ সময় জুলাই আন্দোলনের পর বিএনপি ৫৫০টি সহিংসতা ঘটিয়েছে, চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগে আপনারাই হাজার হাজার নেতাকর্মীকে বহিষ্কার করেছেন বলে দাবি করেন ডা. মিতু।

১১ দলীয় নিবার্চনী ঐক্য জোটের দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার শুরু হয়েছে। এই গণজোয়ার দেখে একটি দলের মাথা ঠিক নেই বলে মন্তব্য করেন তিনি।

‎তিনি আরো বলেন, হাসিনার মতো ক্ষমতায় আসার স্বপ্ন দেখবেন না। ভোটকেন্দ্র দখলের চেষ্টা করবেন না। আমরা নারীরা সব ভোটকেন্দ্র পাহারা দেব।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক নিশ্চিত করলেন জিন্নাত

আগামী মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাবিপ্রবি’র প্রথম সমাবর্তন

পুলিশে বড় রদবদল: ঊর্ধ্বতন ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

তেলের বাড়তি দামে বেড়েছে ট্রাকভাড়া, বেনাপোলে বিপাকে ব্যবসায়ীরা

এয়ারবাস বর্তমান সরকারের জন্য ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত

মা হারালেন রানী মুখার্জি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে পাবনায় যুবদলের বিক্ষোভ সমাবেশ

ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি

জ্বালানির দাম বৃদ্ধিতে বাড়ল বাসভাড়া

১০

জনগণের কাছে সহনশীলতা প্রত্যাশা করছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১১

আরও ১১টি বোয়িং কেনার পথে বিমান

১২