মা হারালেন রানী মুখার্জি

বলিউড অভিনেত্রী রানী মুখার্জির মা মারা গেছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কৃষ্ণা মুখার্জি। তার বয়স হয়েছিল ৭৫ বছর। যশরাজ ফিল্মস এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।   

রানী মুখার্জির স্বামী আদিত্য চোপড়া যশ রাজ ফিল্মের কর্ণধার। প্রযোজনা প্রতিষ্ঠানটি বিবৃতি জানিয়েছে, “অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, রানী মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি আজ বিকালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। আপনাদের ভালোবাসা, প্রার্থনা ও সমর্থনের জন্য পরিবারটি গভীরভাবে কৃতজ্ঞ। এই গভীর শোকের সময়ে তারা সম্মানের সঙ্গে গোপনীয়তা রক্ষার অনুরোধ জানাচ্ছে।” 

পরিচালক, প্রযোজক রাম মুখার্জি ১৯৭২ সালে কৃষ্ণা মুখার্জির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন। এ সংসার আলো করে জন্ম নেন রানী মুখার্জি। কৃষ্ণা মুখার্জি অভিনয়ের সঙ্গে যুক্ত না থাকলেও কন্যা রানীর সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে যেতেন। ফলে সবার কাছে পরিচিত মুখ ছিলেন।

প্লেব্যাক গায়িকা হিসেবে ভারতীয় বাংলা সিনেমায় গেছেন কৃষ্ণা মুখার্জি। ১৯৮২ সালের বলিউডের ‘তিসরি আঁখ’ সিনেমার ‘ইদ কে দিন গলে মিল লে রাজা’ গানে কণ্ঠ দিয়ে সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেন। পরবর্তীতে রানীকে অভিনেত্রী হিসেবে চলচ্চিত্রে আসতে উৎসাহ দেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাবিপ্রবি’র প্রথম সমাবর্তন

পুলিশে বড় রদবদল: ঊর্ধ্বতন ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

তেলের বাড়তি দামে বেড়েছে ট্রাকভাড়া, বেনাপোলে বিপাকে ব্যবসায়ীরা

এয়ারবাস বর্তমান সরকারের জন্য ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত

মা হারালেন রানী মুখার্জি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে পাবনায় যুবদলের বিক্ষোভ সমাবেশ

ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি

জ্বালানির দাম বৃদ্ধিতে বাড়ল বাসভাড়া

জনগণের কাছে সহনশীলতা প্রত্যাশা করছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১০

আরও ১১টি বোয়িং কেনার পথে বিমান

১১

ট্রাম্প-তারেকের বৈঠকের সুযোগ আছে? যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন

১২