পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে পাবনায় যুবদলের বিক্ষোভ সমাবেশ

ছবি: সংগৃহীত

পাবনা প্রতিনিধি

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাবনা জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।

জেলা যুবদলের নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি জেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পুনরায় একইস্থানে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছুর হক বাবু, আবু ওবায়দা শেখ তুহিন, জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা, সদস্য সচিব মনির আহমেদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশের স্থিতিশীলতা নষ্টের যে কোনো অপচেষ্টা জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। তারা দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং রাজনৈতিক সহাবস্থানের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। এ সময় জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ক্যাপশন : পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন যুবদলের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে পাবনা শহরের আব্দুল হামিদ সড়কে। 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাবিপ্রবি’র প্রথম সমাবর্তন

পুলিশে বড় রদবদল: ঊর্ধ্বতন ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

তেলের বাড়তি দামে বেড়েছে ট্রাকভাড়া, বেনাপোলে বিপাকে ব্যবসায়ীরা

এয়ারবাস বর্তমান সরকারের জন্য ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত

মা হারালেন রানী মুখার্জি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে পাবনায় যুবদলের বিক্ষোভ সমাবেশ

ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি

জ্বালানির দাম বৃদ্ধিতে বাড়ল বাসভাড়া

জনগণের কাছে সহনশীলতা প্রত্যাশা করছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১০

আরও ১১টি বোয়িং কেনার পথে বিমান

১১

ট্রাম্প-তারেকের বৈঠকের সুযোগ আছে? যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন

১২