নারী হয়রানিকারীদের কোনো ছাড় নয়ঃ আসিফ মাহমুদ

নারীদের হয়রানিকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (৮ মার্চ) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের এলজিআরডি ভবনে ‘আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষে শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারী সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন।

আসিফ মাহমুদ বলেন, দেশে যখন কোটা আন্দোলন হয়েছে, তখন নারীরাই এগিয়ে এসে বলেছেন, আমাদের কোটা প্রয়োজন নেই, আমরা সমতা চাই, প্রতিযোগিতা করে নিজেদের জায়গা করে নিতে চাই। বাংলাদেশের নারীদের এই সাহস আমাদের অনুপ্রেরণা জোগায়। আমরা নতুন একটি বাংলাদেশের স্বপ্ন দেখতে পারি, যেখানে কোনো জেন্ডারবৈষম্য থাকবে না।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করছি, আইন-শৃঙ্খলা প্রস্তুতির অবনতির কারণে বিভিন্ন মহল সুযোগ নেয়ার চেষ্টা করছে, ধর্মের আবেগকে ব্যবহার করে নারীদের নিচু করে দেখানো এবং হ্যারেজমেন্ট করার ঘটনা ইতোপূর্বে ঘটেছে। আমাদের ধর্ম নারীদের সর্বোচ্চ সম্মানের জায়গায় রাখার স্বীকৃতি দিয়েছে। যারা এই ধরনের কর্মের সাথে যুক্ত হয়েছে কিংবা হচ্ছে, তাদের আমরা সতর্ক করে দিতে চাই, সরকার এক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেবে না।

যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, আমরা এমন বাংলাদেশ চাই যেখানে জেন্ডারকে কেন্দ্র করে কোনো বৈষম্য থাকবে না। নারীরা সর্বোচ্চ নিরাপত্তার মাধ্যমে তাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করবেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও অডিও-ভিডিও কলে যুক্ত হওয়া যাবে

জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বোচ্চ পদে পররাষ্ট্রমন্ত্রী, নিউইয়র্কে শপথ আজ

পানির ন্যায্য বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক চেয়ারম্যান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

কুমিল্লায় মহাসড়কের পাশে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

‘মৈত্রী এক্সপ্রেস’ নিয়ে শিগগিরই ভালো খবর দিতে পারব: ভারতীয় হাইকমিশনার

বিরোধী দলের আশ্রয়ে পাটোয়ারী-সিফাতরা গালিগালাজ করছে: পানিসম্পদমন্ত্রী

শেখ হাসিনা আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ

পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা; প্রধান আসামী গ্রেপ্তার

১০

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: ডা. জাহেদ

১১

অভিনেত্রী বাঁধনের ওপর আ.লীগ নেতাকর্মীদের হামলা, এনসিপির ধিক্কার

১২