আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর গুজব: তথ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে গুজব বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার (১২ আগস্ট) সকালে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘এটি গুজবের একটি অংশ।’

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়েও অনুষ্ঠানে কথা বলেন জহির উদ্দিন স্বপন। দু’দেশের বর্তমান সম্পর্কের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্কে এমন কোনো জটিলতা নেই, যা সমাধান করা সম্ভব নয়।

মন্ত্রী বলেন, ভারতের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে বেরিয়ে বলেছেন, দু’দেশের এমন কোনো সমস্যা নেই, যা সমাধান করা যাবে না। এরপর তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছেন। ইতিবাচক ফলাফলের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি বলেও জানান তিনি।

আন্তর্জাতিক যুব দিবসের অনুষ্ঠানে তরুণদের গুরুত্বের কথাও তুলে ধরেন তথ্যমন্ত্রী বলেন, তরুণরাই একটি দেশ ও জাতির মূল শক্তি। তরুণরাই একটি দেশের জন্য আশীর্বাদ। বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবিলায় তরুণেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

জহির উদ্দিন স্বপন বলেন, তরুণদের সঠিক দক্ষতা ও শিক্ষা দিতে পারলে তারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন। তরুণদের শক্তি একটি দেশের উন্নয়নে ইতিবাচক মাত্রা যোগ করে বলেও মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। পৃথিবী কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে তরুণদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে এরই মধ্যে বর্তমান সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচন নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, দেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ার জন্য দেশ, জাতি ও জনগণ সবাই ব্যস্ত। আগামীকাল মনোনয়নপত্র জমা দেয়া হবে এবং ২০ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আশা প্রকাশ করেন, জাতি একজন কাঙ্ক্ষিত, জনপ্রিয় ও গ্রহণযোগ্য রাষ্ট্রপতি পাবে।

অনুষ্ঠানে তরুণদের দক্ষতা উন্নয়ন, তথ্যপ্রযুক্তির অগ্রগতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে তরুণদের প্রস্তুত করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন তথ্যমন্ত্রী। তার বক্তব্যে দেশের উন্নয়নে তরুণদের ভূমিকা এবং তাদের দক্ষ জনশক্তিতে পরিণত করার ওপর বিশেষ গুরুত্ব পায়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

পল্লবীতে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় ল্যাংড়া রুবেলসহ গ্রেপ্তার ৫

আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর গুজব: তথ্যমন্ত্রী

বেবি শার্কের সেই ছোট্ট ছেলেটি এবার গাইবেন নিজের গান

আত্মহত্যা করেছেন কনটেন্ট ক্রিয়েটর মিনা চান

তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর দিল্লি গিয়ে মোদির সাথে দীনেশ ত্রিবেদীর বৈঠক

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

রাঙামাটিতে দেড় দশকে ১৩ হাতির মৃত্যু, প্রাণ গেছে ৩৬ জনের

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহত ২৫৪, ধ্বংসস্তূপে চলছে জীবিতদের সন্ধান

মন্ত্রিসভা ও বিএনপিতে পরিবর্তনের হাওয়া

কিছুক্ষণ পর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দিনেই নামবে রাতের অন্ধকার

১০

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির অনিশ্চয়তায় বাড়ছে তেলের দাম

১১

সংসদের তৃতীয় অধিবেশন বসছে ২৭ আগস্ট

১২