জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদ ভুয়া সংগঠন: বিএনপি

ছবি সংগৃহিত।

বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদ ভুয়া সংগঠন বলে উল্লেখ করে এই সংগঠনের ইফতার ও সব ধরনের কর্মকাণ্ডে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ত না থাকার অনুরোধ জানিয়েছে বিএনপি।

শনিবার (২২ মার্চ) গণমাধ্যমে পাঠানো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

একই সঙ্গে ভুয়া এই সংগঠনের সকল ধরণের কর্মকাণ্ডের সঙ্গে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে সম্পর্ক না রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  ভুয়া সংগঠনটি রোববার (২৩ মার্চ) জাতীয় প্রেসক্লাবে ইফতার মাহফিলেরও আয়োজন করেছে। ভুয়া সংগঠনটির সাথে দলের নেতাকর্মীদের যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

১০

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

১১

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

১২