প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সচিবালয়ে এনসিপি নেতারা

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সচিবালয়ে এনসিপি নেতারা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রাজনৈতিক সংলাপে অংশ নিতে সচিবালয়ে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রবেশ করেন তারা।

বৈঠকে এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং রাজনৈতিক পর্ষদের সদস্য আকরাম হোসাইন সিএফ অংশ নিচ্ছেন।

এর আগে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রেক্ষাপটে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

এ বিষয়ে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা একান্তে আলোচনাও করেন। এরই ধারাবাহিকতায় আজ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ শুরু হচ্ছে। প্রথম দল হিসেবে এনসিপির নেতাদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এ সংলাপের সূচনা হচ্ছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ২৭ পুলিশ সদস্যকে পুরস্কৃত করলেন পুলিশ সুপার

১

"শেখ হাসিনাকে বিমানে নাকি হেঁটে হস্তান্তর, সিদ্ধান্ত হবে ভারতের সঙ্গে আলোচনায়"

২

বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই গ্রেফতার হবেন শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৩

না ফেরার দেশে অভিনেতা সোহেল খান

৪

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

৫

যৌথ সামরিক মহড়া দেখতে আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী

৬

ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশের বিভিন্ন অঞ্চল

৭

আগুন সন্ত্রাসে আতঙ্কিত নয় জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৮

টিটন হত্যা মামলায় সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে

৯

বিদেশি বিনিয়োগ সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১০

সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের জামিন নামঞ্জুর

১১

৩৩,৩৪৯ খাতার ফল বদলেছে এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।