চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন মির্জা ফখরুল

ছবি সংগৃহিত।

চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৬ এপ্রিল) সকালে ৮টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে রয়েছেন তার স্ত্রী রাহাত আরা বেগম। তিনিও সেখানে চিকিৎসা নেবেন।

জানা গেছে, কয়েক বছর আগে মির্জা ফখরুলের ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে এবং তার গলার ধমনিতে রক্ত চলাচলেও জটিলতা সৃষ্টি হয়েছিল। তখন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তার চিকিৎসা হয়। তাকে চিকিৎসার ফলোআপের জন্য সিঙ্গাপুরের ওই হাসপাতালে যেতে হয়।

এক সপ্তাহ পর বিএনপি মহাসচিবের দেশে ফেরার কথা রয়েছে বলে জানিয়েছেন শায়রুল কবির খান।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরমে পানিশূন্যতা এড়াতে যে সচেতনতা জরুরি

মধ্যপ্রাচ্য সংকটের ‘সামরিক সমাধান নেই’ : জাতিসংঘ মহাসচিব

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান

শাপলা চত্বরের ঘটনার মামলায় আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন

উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

বাঁশির সুরে সুরে লাল মিয়ার গল্প

উইলস লিটলে মডেল টেস্টের নামে বাড়তি অর্থ আদায়!

বাবা হারালেন অভিনেত্রী বন্যা মির্জা

দুই মাসে ‘ট্র্যাপে ফেলে’ মিরপুরে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তার

শক্তি পরীক্ষার লড়াইয়ে জিতলো কোন দল

১০

আগামী দুই মাসেও জ্বালানি তেলের সংকট হবে না

১১

বাংলাদেশিসহ ৫ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন

১২